
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে। এরা সেনা,নৌ, বিমান, পুলিশ ও কারারক্ষীসহ বিভিন্ন সরকারি চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। র্যাব-৬ এসব প্রতারকদের গ্রেফতার করে।
আজ সোমবার (১৩ মে) সকালে র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার তাদের রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। চক্রটি চাকরি দেওয়ার কথা বলে বেকার যুবকদের সঙ্গে প্রতারণা করে আসছিল।