1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

ফাইনালের লক্ষ্যে মুখোমুখি বাংলাদেশ-উইন্ডিজ

  • আপডেট হয়েছে : সোমবার, ১৩ মে, ২০১৯
  • ৩২ বার পড়া হয়েছে

ত্রিদেশীয় সিরিজে ইতিমধ্যে ফাইনালে জায়গা করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে স্থান করে নেয়ার লক্ষ্যে আজ সোমবার সেই উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে মাশরাফি বাহিনী। ডাবলিনের ম্যালাহাইডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায়।

চলতি সিরিজে উইন্ডিজের বিপক্ষে প্রথম দেখায় তিন ডিপার্টমেন্টেই নিজেদের সামর্থ্য দেখিয়েছে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের স্রেফ উড়িয়ে দিয়ে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় টাইগাররা।

টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে উইন্ডিজ। আর এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে বাংলাদেশ। এ ম্যাচে জিতলেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে লাল-সবুজ জার্সিধারীদের। কারণ তিন ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে আছে আয়ারল্যান্ড।

ঝড়োবৃষ্টির কারণে নিজেদের দ্বিতীয় ম্যাচে আইরিশদের বিপক্ষে মাঠে নামতে পারেননি টাইগাররা। তবে ওয়েস্ট ইন্ডিয়ানদের বিপক্ষে পূর্ণ শক্তিশালী দল নিয়েই মাঠে নামছেন তারা।

নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের দেয়া ৩২৭ রানের লক্ষ্য তাড়া করে জিতে ফুরফুরে মেজাজে রয়েছে উইন্ডিজ। পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে টাইগারদের মোকাবেলা করবে হোল্ডার বাহিনী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!