1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

পাটকল শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে

  • আপডেট হয়েছে : সোমবার, ১৩ মে, ২০১৯
  • ৩০ বার পড়া হয়েছে

বকেয়া মজুরিসহ বিভিন্ন দাবিতে দেশের সব সরকারি পাটকল শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। শ্রমিকরা রেল ও সড়ক পথ অবরোধের ঘোষণাও দিয়েছে।

আজ সোমবার (১৩ মে) থেকে শুরু হয়েছে শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট।

এদিকে ঢাকার ডেমরার রাষ্ট্রায়ত্ত করিম ও লতিফ বাওয়ানী জুট মিলের শ্রমিকরা গতকাল রবিবার এক সপ্তাহের বকেয়া মজুরি পেয়েছে। বাকি মজুরিও তারা ঈদের আগে পাবে বলে স্থানীয় সংসদ সদস্য (এমপি) তাদের আশ্বস্ত করেছেন। এর পরই তারা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।

বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের সভাপতি এবং খুলনার প্লাটিনাম জুট মিলের শ্রমিক সর্দার মোতাহার উদ্দিন জানান, সোমবার (১৩ মে) থেকে দেশের সব কটি পাটকলের শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবে। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রেল ও সড়ক পথ অবরোধ করা হবে।

রবিবার (১২ মে) কর্মবিরতি এবং সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছে শ্রমিকরা। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খালিশপুরের নতুন রাস্তার মোড়ে শ্রমিকরা সড়ক ও পাশেই রেলপথ অবরোধ করে। সড়কেই তারা সমাবেশ, নামাজ আদায় ও ইফতারি করেছে।

বকেয়া মজুরি, মজুরি কমিশন, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, বদলি শ্রমিকদের স্থায়ীকরণসহ ৯ দফা দাবিতে গত ৫ মে সন্ধ্যা থেকে বিজেএমসি (বাংলাদেশ জুট মিলস করপোরেশন) খুলনা অঞ্চলের শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখেছে। ৭ মে থেকে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে। বিজেএমসি খুলনা অঞ্চলের খালিশপুরের প্লাটিনাম, ক্রিসেন্ট, খালিশপুর, দৌলতপুর ও স্টার; আটরা শিল্প এলাকার আলিম ও ইস্টার্ন এবং নওয়াপাড়া এলাকার জেজেআই ও কার্পেটিং জুট মিলের শ্রমিকরা এ কর্মসূচিতে অংশ নিচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!