1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ

সাইবার আক্রমণ থেকে রক্ষা পেতে কী করবেন?

  • আপডেট হয়েছে : সোমবার, ১৫ মে, ২০১৭
  • ৬২ বার পড়া হয়েছে

ইউরোপের নিরাপত্তা সংস্থা ইউরোপোল বলছে, শুক্রবার সারা পৃথিবীতে হ্যাকাররা যে সাইবার আক্রমণ চালিয়েছে, তাতে ১৫০টি দেশের ২ লক্ষ কম্পিউটার আক্রান্ত হয়েছে। আরো আক্রমণের আশংকা করছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশেরও বেশ কিছু ব্যক্তি ও বড় প্রতিষ্ঠানের কম্পিউটার এই হামলার শিকার হয়েছে বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে, যদিও ‘গ্রাহকদের মধ্যে আতংক সৃষ্টির ভয়ে’ বিভিন্ন প্রতিষ্ঠান এ কথা গোপন রাখার চেষ্টা করছে।

আক্রান্ত কম্পিউটারে ব্যবহারকারীরা কোন ফাইল খুলতে পারছেন না, এবং সেগুলো আটকে দিয়ে কমপিউটারের পর্দায় একটি বার্তার মাধ্যমে ‘মুক্তিপণ’ হিসেবে টাকা দাবি করা হচ্ছে।

এ আক্রমণ থেকে কিভাবে রক্ষা পাওয়া সম্ভব?

বিবিসির ক্রিস ফক্স এ ব্যাপারে পরামর্শ দিচ্ছেন, সাধারণ কম্পিউটার ব্যবহারকারীরা তিনটি জিনিস করতে পারেন।

“একটি হচ্ছে, আপনার কম্পিউটার , ল্যাপটপ, আইপ্যাড, ট্যাবলেট বা মোবাইল ফোনে এর প্রস্তুতকারকরা যে সব সফটওয়্যার আপডেট করতে বলেন, তা ঝুলিয়ে রাখবেন না। সঙ্গে সঙ্গে করে ফেলুন।”

“অচেনা বা অপ্রত্যাশিত কোন ই-মেল খুলবেন না, কোন এ্যাটাচমেন্ট ডাউনলোড করবেন না। কোন অচেনা লিংকের ওপর ক্লিক করবেন না।”

“তিন নম্বর: আপনার কম্পিউটার যদি এখনো পুরানো অপারেটিং সিস্টেম যেমন ‘উইনডোজ এক্সপি’ দিয়ে চলে – যার এখন আর কোন টেকনিক্যাল সাপোর্ট পাওয়া যায় না – সেগুলো ব্যবহার করা অনেক বেশি ঝুঁকিপূর্ণ । এগুলো আপগ্রেড করুন, নতুন অপারের্টিং সিস্টেম ব্যবহার করুন – যেগুলোর নিরাপত্তার জন্য এর নির্মাতারা নিয়মিত আপডেট দিয়ে থাকেন।”

সোমবার পশ্চিমা বিশ্বের দেশগুলোতে সাপ্তাহিক ছুটি শেষের পর অফিস-আদালত খুললে আরো আক্রমণ হতে পারে – এমন আশংকা করছেন বিশেষজ্ঞরা।

ইউরোপোলের প্রধান রব ওয়েইনরাইট বলেছেন, যেসব প্রতিষ্ঠান তাদের সিস্টেমের সবশেষ নিরাপত্তা প্যাচ আপডেট করে নি, তাদের উচিৎ হবে সোমবার সকালের আগেই তা করে নেয়া।সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!