1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

এবার সেই মসজিদের ইমামসহ ৩ জনকে লিগ্যাল নোটিশ

  • আপডেট হয়েছে : শনিবার, ১১ মে, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

‘শিশু/বাচ্চাদের নিয়ে মসজিদে প্রবেশ নিষেধ’ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করায় রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরে কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি, সম্পাদক ও ইমামকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মেহেদী হাসান শনিবার দুপুরে লিগ্যাল নোটিশটি পাঠান।

নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে মসজিদ কমিটি কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিটি প্রত্যাহারপূর্বক বহুল প্রচারিত দৈনিক পত্রিকার মাধ্যমে বিষয়টির জন্য অনুশোচনা করে অবহিত করতে এবং শিশু ও বাচ্চাদের মসজিদে এসে নামাজ ও ইবাদত করার জন্য উৎসাহ প্রদান করতে বলা হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ‘আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ (সা.) শিশুদের অনেক ভালবাসতেন ও শিশুদের মসজিদে নিয়ে আসা ও নামাজ শিখানোর উৎসাহ দিতেন। এ ছাড়া, ধর্মীয় স্বাধীনতার বিষয়টি বাংলাদেশ সংবিধানের ৪১ অনুচ্ছেদ দ্বারা প্রতিষ্ঠিত করা হয়েছে বিধায় শিশু/বাচ্চাদের নিয়ে মসজিদে প্রবেশ নিষেধবিষয়ক বিজ্ঞপ্তিটি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল।’

প্রসঙ্গত, চলতি মাসের ৮ তারিখে রাজধানীর উত্তরা ১০নং সেক্টরে কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃপক্ষ ‘শিশু/বাচ্চাদের নিয়ে মসজিদে প্রবেশ নিষেধ’ ব্যানারটি টানানোর কিছু সময়ের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এর ছবি সর্বত্র ছড়িয়ে পড়লে তা সমালোচনায় রূপ নেয়। এ বিষয়ে ফেসবুকে বিভিন্ন মন্তব্যের ঝড় বইছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!