1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

গাইবান্ধার দারিয়াপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

  • আপডেট হয়েছে : রবিবার, ১৪ মে, ২০১৭
  • ৬১ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলায় ঘাগোয়া ইউনিয়ন পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৭ এর উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার দুপুরে দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গাইবান্ধা সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে খেলার শুভ উদ্বোধন করেন ১০নং ঘাগোয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর জামান রিংকু।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম, ম্যানেজিং কমিটির সভাপতি তৌহিদুল হাসান স্বপন, আমান উল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ঘাগোয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মন্ডলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলায় ১০টি বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা অংশ নেয়। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহন করে উত্তর ঘাগোয়া মধুপুর প্রাথমিক বিদ্যালয় বনাম দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলায় মধুপুর প্রাথমিক বিদ্যালয় দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-২ গোলে পরাজিত করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!