1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

বিশুদ্ধ পানির জন্য ৫০০ কোটি টাকার প্রকল্প: পরিকল্পনামন্ত্রী

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১০ মে, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

হাওর এলাকায় বিশুদ্ধ খাবার পানির জন্য সরকার ৫০০ কোটি টাকার একটি বিশেষ প্রকল্প হাতে নিয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আজ শুক্রবার বেলা ১১টায় সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় জয়কলস এলাকায় যার জমি আছে ঘর নেই তার নিজ বাড়িতে গৃহ নির্মাণ প্রকল্পের উদ্বোধন শেষে স্থানীয় সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা বাড়ি বাড়ি টিউবওয়েল দেবো, ল্যাট্রিন দেব। হাওর এলাকায় আরও বেশি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হবে। হাওর এলাকার যত পুল কালভার্ট নির্মাণ বাকি রয়েছে সব আমরা বানিয়ে দেব। বাচ্চাদের স্কুলগুলো আরও সুন্দর করে করবো। হাওর এলাকার গরিব মানুষের জন্য আমরা আরও বেশি করে ঘর বানাব।’

এ সময় প্রকল্প বাস্তবায়নে ধীরগতি ও সময়মতো প্রকল্পের কাজ শেষ না হওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘অনেক প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হয়। আবার কিছু প্রকল্প আছে যেগুলো দেরিতে শেষ হয়। এর কারণও আছে। পৃথিবীর অন্যান্য দেশেও এ রকম হয়, খালি বাংলাদেশে নয়। এসব কারণ আমরা অনেক সময় জানি না। নানা কারণে প্রকল্প বাস্তবায়ন করা যায় না। এর মধ্যে জমি নিয়ে গণ্ডগোল অন্যতম। জমির মালিকানা পেতে অনেক সময় লাগে। কোর্ট থেকে যখন সমনের কাগজ আসে, তখনও আমাদের অফিসাররা কাজ করতে পারেন না। এজন্য সময় লাগে। তবে বাংলাদেশের বেশিরভাগ প্রকল্প সময়মতোই শেষ হয়।’

তিনি আরো বলেন, ‘সারাদেশে উন্নয়ন কর্মকাণ্ডের কাজের গতি আগের তুলনায় অনেক গুণ বেড়েছে। সামনে কাজের গতি আরও বাড়বে। এ রকম ঘর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও হাজার হাজার তৈরি করে দেবেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!