1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

গোবিন্দগঞ্জে ২৬৮ কেজি অবৈধ বিষ্ফোরক দ্রব্য আতশবাজি ও পটকাসহ দুইজন গ্রেফতার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৭ মে, ২০১৯
  • ৩৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার তরফকামাল এলাকা থেকে প্রায় পাঁচ লক্ষ টাকার ২৬৮ কেজি অবৈধ বিষ্ফোরক দ্রব্য আতশবাজি ও পটকাসহ দুইজনকে আটক করেছে র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি টিম।

র‍্যাব – ১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গােপন সংবাদের ভিত্তিতে গতকাল ৬ মে সোমবার বিকালে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট রোডে গোবিন্দগঞ্জ থানার তরফকামাল শিয়ালগাড়ায় হিলি থেকে বগুড়াগামী একটি সিএনজি চালিত অটো রিক্সা তল্লাশী করে অবৈধ বিষ্ফোরক দ্রব্য ব্যবসায়ী ১। সেলিম সরকার(৬৫) ও ২। শফিকুল ইসলাম(৩৫) কে আটক করে তাদের দখলে থাকা বিভিন্ন নামে অবৈধ বিষ্ফোরক দ্রব্য আতশবাজী ও পটকা মোট সাতটি বস্তায় ২৬৮ কেজি মূল্য ৪,৮৫,০০০/- টাকা, ২টি মোবাইল ফোন, বিষ্ফোরক দ্রব্য বিক্রির নগদ ২০৫৭/- টাকা উদ্ধার করে সিএনজিসহ জব্দ করেছে।

গ্রেফতারকৃত ১। সেলিম সরকার(৬৫) বগুড়া সদরের নামাজগড় লেন সুলতানগঞ্জ গ্রামের মৃত চাঁন মিয়া সরকার ছেলে ও কৈগাড়ী গ্রামের আইনুল হকের ছেলে ২। শফিকুল ইসলাম(৩৫)।

উল্লেখ্য ১। সেলিম সরকারের বিরুদ্ধে পূর্বের তিনটি মামলা আদালতে বিচারাধীন আছে মর্মে সে জানায়। এ ব্যপারে জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের গোবিন্দগঞ্জ থানায় আলামতসহ হস্তান্তর করা হয়েছে। এখবর নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তি প্রেরণ করেছে র‍্যাব – ১৩ গাইবান্ধা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এ এসপি হাবিবুর রহমান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!