1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

রাজধানীতে ৩ জ্বীনের বাদশা আটক

  • আপডেট হয়েছে : সোমবার, ৬ মে, ২০১৯
  • ৩৭ বার পড়া হয়েছে

রাজধানীর শ্যামলীতে বিকাশ থেকে টাকা উত্তোলনের সময় তিন জ্বীনের বাদশাকে হাতে নাতে আটক করেছে র‌্যাব-২। রবিবার (৫ মে) রাত ১০টার দিকে শ্যামলীর আকিব ডিপার্টমেন্টাল স্টোর থেকে ক্যাশআউট (টাকা উত্তোলন) করার সময় তাদের আটক করা হয়

আটকরা হলেন- সাইফুল (২৩), মাহফুজুল দ্বীপ (২৬) ও রাকিব (২৮)। তাদের গ্রামের বাড়ি নীলফামারী জেলার ডোমার থানার আমবাড়ী গ্রামে।

র‌্যাব-২ এর এসপি মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, তারা বিভিন্ন সময় পরিচয় গোপন করে জ্বীনের বাদশা সেজে মিথ্যা তথ্য দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। এরই ধারাবাহিতায় ফাঁদ পাতে র‌্যাবের অভিযানিক দল। পরে রাত ১০টার দিকে হাতে নাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, সিম ও টাকা জব্দ করা হয়।

তিনি আরও জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের নিয়ে গোয়েন্দা অনুসন্ধান চালানো হয়। তারা নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমানের ছেলের ফেসবুক হ্যাকিং করে হুমকি দেয় ও ৫ লাখ টাকা চাঁদা চায়।

শেরে-বাংলা নগর থানায় প্রতারণার একটি অভিযোগের ভিত্তিতে ফাঁদ পেতে তাদের আটক করা হয়। আটক তিনজনের সঙ্গে আরও যারা জড়িত, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলেও র‍্যাব কর্মকর্তা জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!