1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

বাগেরহাট বন্দুকযুদ্ধে ৩ জন নিহত

  • আপডেট হয়েছে : সোমবার, ৬ মে, ২০১৯
  • ৫৬ বার পড়া হয়েছে

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরপুটিয়া এলাকার খুন্তাকোদালিয়া খালে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু রানা বাহিনীর ৩ সদস্য নিহত হয়েছে।

আজ সোমবার ( ৬ মে) সকাল ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় র‌্যাবের ২ সদস্য আহত হয়েছে। নিহত তিন বনদস্যুর পরিচয় পাওয়া যায়নি।

র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর মো. শামীম সরকার জানান, সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরপুটিয়া এলাকার খুন্তাকোদালিয়া খালে বনদস্যুরা অবস্থান করছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব। এ সময় বনদস্যুরা র‌্যাবের উপর গুলি বর্ষণ করে। একপর্যায়ে র‌্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় আধাঘণ্টা বন্দুকযুদ্ধের পর বনদস্যুরা সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। পরে র‌্যাব সদস্যরা ওই এলাকায় তল্লাশি করে আহত অবস্থায় ৩ বনদস্যুকে উদ্ধার করে মোংলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ঘটনাস্থল থেকে চারটি আগ্নেয়াস্ত্র, একটি নৌকা ও বিপুল সংখ্যক গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আহত র‌্যাব সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!