1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

শপথ নিয়ে তারেক রহমানের সিদ্ধান্তই সঠিক : ফখরুল

  • আপডেট হয়েছে : রবিবার, ৫ মে, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

বিএনপির নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ ও সংসদে যাওয়া নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তকে সঠিক বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৫ মে) জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত ছাত্র ফোরাম আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় শপথ নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। যখন আমরা বলেছিলাম- সংসদে যাব না, ওই মুহূর্তে আমাদের সিদ্ধান্তটা ছিল ভুল। কারণ আমাদের পার্লামেন্টেও লড়াই করতে হবে। বাইরেও লড়াই করতে হবে। আপনাকে সব জায়গা থেকে লড়াই করতে হবে। সংগ্রাম করতে হবে। এ জন্য পথ তৈরি করে দিতে হবে।

স্লোগাননির্ভর রাজনীতি থেকে দলের নেতাকর্মীদের বের হয়ে আসার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সস্তা স্লোগান দিলে চলবে না। আমাদের পথ খুঁজে বের করতে হবে। ইতিবাচক চিন্তা করতে হবে। আমরা বসে থাকব না। পথ খুঁজব।

দেশের নয়, আওয়ামী লীগের উন্নতি হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগের প্রবৃদ্ধি হচ্ছে। সাধারণ মানুষের কোনো উন্নয়ন হচ্ছে না। অর্থনীতির অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর।

বিএনপি ঐক্যবদ্ধ আছে জানিয়ে মহাসচিব বলেন, দলে এতটুকুও সমস্যা নেই। দল ঐক্যবদ্ধ আছে।এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কিছুই নেই।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি করে মির্জা ফখরুল বলেন, সরকার তার জামিন দিতে ভয় পায়। কারণ দেশনেত্রীকে মুক্তি দিলে হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো তার ডাকে মানুষ ছুটে আসবে।

আওয়ামী লীগ গণতান্ত্রিক শক্তি নয় দাবি করে ফখরুল বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। আওয়ামী লীগ গণতান্ত্রিক শক্তি নয়। আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু তার উল্টোটা বিশ্বাস করে। আওয়ামী লীগ একমাত্র দল, যারা ৭৫ সালে সব দল নিষিদ্ধ করে দিয়ে এবং পত্রিকাগুলো বন্ধ করে দিয়ে একদলীয় শাসন বাকশাল প্রতিষ্ঠিত করেছিল। আজ আবারও সেই দলটিই দীর্ঘ ১০ বছর ধরে বাংলাদেশের মানুষের অধিকারগুলো হরণ করে নিয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে।

নাসির উদ্দিন পিন্টুর স্মৃতিচারণ করে বিএনপির মহাসচিব বলেন, পিন্টু এমনি মারা যাননি, তাকে হত্যা করা হয়েছে।রাজনৈতিক কারণে তাকে জেলের ভেতরে অত্যন্ত সুপরিকল্পিতাবে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে।

অনুষ্ঠানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, মির্জা ফখরুল যদি নেতাকর্মীদের সঠিক নেতৃত্ব দেন, তাহলে পিন্টুর মতো অনেক নেতা তৈরি হবে।’

তার এই বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, নেতাদের বলবো— এসব কথা দলীয় ফোরামে বলবেন। বাইরে দলের বিষয়ে যত কম কথা বলবেন, তত মঙ্গলজনক হবে। তবে আমাদের দল ঐক্যবদ্ধ আছে। কোনও সমস্যা নেই।

সংগঠনের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াসিন আলী, আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!