1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

রংপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জন নিহত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩ মে, ২০১৯
  • ৫২ বার পড়া হয়েছে

রংপুরে চুরি ঠেকাতে ছাদের রেলিংয়ে দেয়া বিদ্যুৎ সংযোগে স্পৃষ্টে হয়ে শিশুসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ মে) বেলা সোয়া ১টায় রংপুর মহানগরীর চারতলা মোড় বনানীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এতে বাড়ির মালিককে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, নগরীর বনানীপাড়ায় এলাকায় ৩ তলা ভবনের ছাদে র‌্যালিংয়ে কাপড় শুকাতে যান ভাড়াটিয়া তানিয়া। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে চিৎকার দেন তিনি। পরে তার শিশুকন্যা তাজমিয়া মাকে স্পর্শ করলে সেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তাদের দু’জনকে বাঁচাতে তানিয়ার মা তাজমহল বেগম এগিয়ে গেলে একইভাবে বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার রংপুর মেডিকেলে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। চুরি ঠেকাতে ছাদের র‌্যালিংয়ে বিদ্যুৎ সংযোগ দেয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রতিবেশীরা। এ ঘটনায় বাড়ির মালিক সৈয়দ আলীকে আটক করেছে পুলিশ।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইএমও ডা. দেবব্রত কুমার রায় বলেন, হাসপাতালে আনার পর তাদেরকে আমরা মৃত অবস্থায় পাই। তিনজন ছিল যার মধ্যে দুইজন নারী ও একজন শিশু।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট মারা যাওয়ার ঘটনায় আমাদের তদন্ত চলছে। এ ঘটনায় বাড়ির মালিককে আমরা আটক করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!