1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

‘ফণী’তে লণ্ডভণ্ড উড়িষ্যা, নিহত ৬

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩ মে, ২০১৯
  • ৩৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘ফণী’ আঘাত হেনেছে ভারতের উড়িষ্যা। ঘণ্টায় ১৯৫ কিলোমিটার গতিবেগে উড়িষ্যা উপকূলে আছড়ে পড়েছে। মহাশক্তিধর ঘূর্নিঝড়ের ভয়াবহ তাণ্ডবে লণ্ডভণ্ড গোটা উড়িষ্যা। ভারতে আরো অন্তত ৬ থেকে ৮ ঘন্টা ধরে ‘ফণী’র তান্ডব চলতে পারে বলে আবহাওয়া অফিসের পূর্বাভাস রয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (৩ মে) সকাল ৮ টায় রাজ্যের গোপালপুর উপকূলে আঘাত হানে এ ঘূর্নিঝড়। সকালে সেখান থেকে এখন পর্যন্ত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রাজ্যের কেন্দ্রপাড়া জেলায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। ৭০ বছর বয়সী এ বৃদ্ধা ঝড় শুরু হলে আশ্রয় কেন্দ্রে যাওয়ার চেষ্টা করছিলেন। সবচেয়ে ক্ষতিগ্রস্থ এলাকা পুরীতে নিহত হয়েছেন আরও ২ জন। এরমধ্যে একজন গাছ উপড়ে পরলে নিহত হন। অপরজন বাড়িতে অবস্থানরত অবস্থায় বাড়ি ভেঙে নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া, সাক্ষীগোপাল জেলায় ১৮ বছরের এক তরুণ নিহত হয়েছে।

উড়িষ্যায় ব্যাপক ধ্বংসত্মক পরিস্থিতির সৃষ্টি করেছে ফণী। প্রবল বেগে বইছে হাওয়া। দমকা হাওয়ায় হেলে পড়ছে নারকেল গাছগুলো। লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে আসবাবপত্র। সঙ্গে ভারী বৃষ্টিও রয়েছে। তা দেখলে যে কেউই ভয়ে কেঁপে উঠবে।

গত কয়েকদিন ধরে পূর্বাভাস ছিল ফণী ভয়াবহ আঘাত হানবে। অবশেষে সে অশঙ্কাই বাস্তবে রূপ নিয়েছে উড়িষ্যায়। সেখানকার ধ্বংসত্মক পরিস্থিতি বলে দিচ্ছে, আবহাওয়ার যে আভাস ছিল, তা একেবারে সত্যি। ভয়াবহ তাণ্ডব চালিয়ে যাচ্ছে ফণী।

এনডিটিভি ও উড়িষ্যা সান টাইমসের খবরে বলা হয়েছে, ইতিমধ্যে রাজ্যের বেশিরভাগ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুৎ নেই পুরীর জগন্নাথ মন্দিরেও। একইসঙ্গে স্থানীয় ঘরবাড়ি ধ্বংসের খবরও পাওয়া যাচ্ছে। ঝড় চলতে থাকায় ক্ষয়ক্ষতি সম্পর্কে ধারণা করা যাচ্ছে না। অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকায় বেশ কয়েকটি বসতবাড়ি ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন সেখানকার সরকারি কর্মকর্তারা।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ঝড়টি দেশটির উত্তর-উত্তরপূর্ব দিকে অতিক্রম করা শুরু করেছে। এটি আগামী ছয় ঘণ্টার মধ্যেই দুর্বল হয়ে পড়বে বলে ভারতীয় আবহাওয়া অফিসের খবরে বলা হয়েছে।

দেশটির আবহাওয়া দফতরের বারত দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ৫০ কিলোমিটার ব্যসার্ধ জুড়ে আরও ঘণ্টা তিনেক চলবে এই তাণ্ডব। তারপর তটরেখা ধরে পশ্চিমবঙ্গে ঢুকে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশের দিকে চলে যাবে।

এদিকে, শুক্রবার বিকেল পর্যন্ত উড়িষ্যা উপকূল অতিক্রম করে পশ্চিমবঙ্গ হয়ে মধ্যরাতে বাংলাদেশের খুলনা অঞ্চলে আঘাত হানবে ফণী। যদিও ইতোমধ্যেই ফণীর প্রভাব পড়ছে বাংলাদেশে। ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে বৃষ্টিপাত ও ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে।

তবে খুলনার দিকে আসতে আসতে প্রলয়ঙ্কারী ফণীর তেজ অনেকটাই কমে যাবে বলে মনে করছে ভারতের আবহাওয়া অধিদফতর।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!