1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

দেহরক্ষীকে বিয়ে করলেন থাই রাজা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২ মে, ২০১৯
  • ৩৭ বার পড়া হয়েছে

সাধারণ মানুষের মতো থাই রাজা মহা বজিরালংকর্নর জীবনেও এসেছিলো প্রেম। ভালোবাসার মানুষটা ছিলেন নিজের দেহরক্ষী। নাম তার সুতিদা তিদজাই। কয়েক বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানে রাজার সঙ্গে তাকে একসঙ্গে দেখা যায়। তখন থেকেই রাজার সঙ্গে সুতিদার প্রেম নিয়ে শুরু হয় জল্পনা, যদিও তাকে কখনই স্বীকৃতি দেয়নি রাজ পরিবার। তবুও পিছপা হননি রাজা।

অবশেষে প্রেম পরিণত হয়েছে পরিণয়ে। এক জমকালো আনন্দ-আয়োজনের মধ্যদিয়ে গাঁটছড়া বাধলেন থাইল্যান্ডের রাজা মহা বজিরালংকর্ন ও সুতিদা তিদজাই। স্ত্রীকে ‘রানী’ উপাধি দিয়েছেন রাজা। আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আরোহনের কয়েকদিন আগে বুধবার ( ১ মে) তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন।

রাজপরিবারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এছাড়া জাতীয় টিভি চ্যানেলে সম্প্রচারিত হয়েছে অনুষ্ঠানের ভিডিও ক্লিপস। বিবৃতিতে জানানো হয় এই বিবাহের অনুষ্ঠান ঘটা করে আয়োজনের কথা।

২০১৬ সলে বাবার মৃত্যুর পর থেকে ৬৬ বছর বয়সী বাজিরালংকর্ন সাংবিধানিক রাজা হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী শনিবার ব্রাহ্মণ ও বৌদ্ধ ধর্মমতে তার পরম্পরাগত অভিষেক হওয়ার কথা। অভিষেকের পরে তাকে নিয়ে ব্যাংকক শহরে বিরাট শোভাযাত্রা বেরোনোর কথাও রয়েছে।

রাজ পরিবারের এক বিবৃতিতে বলা হয়, রাজা বাজিরালংকর্ন সুথি না আয়ুদাকে তার রাজকীয় পরিবারে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে রাজ পরিবারের সদস্য হিসেবে সবধরনের মর্যাদা তিনি ভোগ করবেন।

এর আগে থাই রাজা তিনটি বিয়ে করেছেন। তবে সেসব স্ত্রীদের তিনি আগেই তালাক দিয়েছেন। রাজার আগের স্ত্রীদের ঘরে সাত সন্তান রয়েছে।

২০১৪ সালে থাই এয়ারওয়েজের প্রাক্তন ফ্লাইট লেফটেন্যান্ট সুতিদা তিদজাইকে দেহরক্ষী বাহিনীর উপপ্রধান হিসেবে নিয়োগ করেন রাজা। ২০১৬ সালে তাকে পূর্ণ জেনারেলের মর্যাদা দেয়া হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!