1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ২

  • আপডেট হয়েছে : বুধবার, ১ মে, ২০১৯
  • ৩৮ বার পড়া হয়েছে

 

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় দুইজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন ৪ জন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে হামলা চালানো হয়। মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’ এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় মেকলেনবার্গ ইমারজেন্সি মেডিকেল সার্ভিস হতাহতের তথ্য নিশ্চিত করেছে। বিশ্ববিদ্যালয়টি ক্যারোলিনা অঙ্গরাজ্যের প্রধানতম শহর ক্যারলোটেতে অবস্থিত।

নর্থ ক্যারোলিনার পুলিশ প্রধান জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের কেনেডি হল প্রশাসনিক ভবনের কাছে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ওই বন্দুকধারীকে আটক করেছে পুলিশ। সন্দেহভাজন ওই হামলাকারীর কাছে একটি পিস্তল ছিল।

গোলাগুলির পর থেকে বিশ্ববিদ্যালয় জুড়ে জোর তল্লাশি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আইন শৃঙ্খলা বাহিনীকে সব প্রকার সহযোগিতার নির্দেশ দিয়েছে।

এদিকে ঘটনার সময় নর্থ ক্যারোলিনার ‘অফিস অফ ইমারজেন্সি’ থেকে টুইটে বলা হয়- রান, হাইড, ফাইট, সিকিওর ইওরসেলফ ইমিডিয়েটলি (দৌঁড়াও, লুকাও, প্রতিরোধ করো, নিজেদের নিরাপদ স্থানে নাও)।

জর্ডান পিয়ার্স নামের এক ছাত্রের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় অস্ত্রসজ্জিত পুলিশের দল বিশ্ববিদ্যালয়ের ভেতর ঢুকছে এবং শিক্ষার্থীরা দ্রুত বের হয়ে যাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অনুযায়ী আসন্ন বৃহস্পতিবার পরীক্ষা শুরুর আগে মঙ্গলবারই ক্লাস চলার শেষ দিন ছিল। এদিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সন্ধ্যা ৬ টায় ‘ওয়াকা ফ্লকা ফ্লেইম’ নামের কনসার্ট হবার কথা ছিল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!