1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থি নিহত

  • আপডেট হয়েছে : বুধবার, ১ মে, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

বগুড়ার শেরপুর উপজেলায় দুই দল সন্ত্রাসীর মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থি দলের আঞ্চলিক কমান্ডার শফিউর রহমান জ্যোতি (৫৮) নিহত হয়েছেন।

আজ বুধবার (১ মে)ভোর রাতে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের বোয়ালকান্দি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জ্যোতি ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের প্রতাপ খাদুলী গ্রামের মোজাফফর হোসেন মাস্টারের ছেলে।

শেরপুর থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম জানান, রাতে উপজেলার বোয়ালকান্দি ব্রিজ এলাকায় দুই দল সন্ত্রাসীর মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ চলছে-এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। বিষয়টি বুঝতে পেরে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পিস্তল, ওয়ান শুটারগান, ৩ রাউন্ড গুলি, রাম-দা ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, খোঁজ নিয়ে জানা যায় নিহত শফিউর রহমান জ্যোতি ছিলেন চরমপন্থি দলের আঞ্চলিক কমান্ডার। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে। এর মধ্যে নাটোরের বামিহাল পুলিশ ফাঁড়ি লুটসহ ৬টি হত্যা মামলা রয়েছে। এছাড়া একটি মামলায় নিম্ন আদালত তাকে ৫৫ বছরের সাজা দেন। পরে উচ্চ আদালত থেকে সেই মামলায় জামিন নেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!