1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

সরকারের ইচ্ছাতেই খালেদা জিয়া জেলে: মির্জা ফখরুল

  • আপডেট হয়েছে : রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯
  • ৩৩ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান সংকট আওয়ামী লীগের সৃষ্টি। উদ্দেশ্যপ্রণোদিতভাবেই খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে।

আজ রবিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজের (একাংশ) বার্ষিক সাধারণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, অসুস্থ খালেদা জিয়াকে উদ্দেশ্যমূলকভাবে কারাগারে আটকে রাখা হয়েছে। আওয়ামী লীগ চাচ্ছে কারাগারের অন্ধকার প্রকোষ্টে তার মৃত্যু হোক। সে জন্য তার সঠিক চিকিৎসাও দেয়া হচ্ছে না।

মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদী এই সরকারের সময়ে সাংবাদিকদের অনেকেই নির্যাতিত হয়েছেন। অনেকে চাকরিচ্যুত হয়ে মানবেতন জীবন কাটাচ্ছেন।

তিনি বলেন, দেশে গণতন্ত্রের জন্য, সংবাদমাধ্যমের স্বাধীনতার আমরা ১৯৭২ সাল থেকে সংগ্রাম করে আসছি। এই সংগ্রামে সাংবাদিকদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে।অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে। এই সময়ে এসে সাংবাদিকদের ওপর খড়গ আরও বেড়েছে, নিপীড়ন আরও বৃদ্ধি পেয়েছে।

মির্জা ফখরুল বলেন, যারা সংবাদমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করে একটি গণতন্ত্রহীন রাষ্ট্র ত্বরান্বিত করতে চায়, তারা কতটা ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাসী সেটি ভাববার সময় এসেছে।

তিনি বলেন, আমরা যারা রাজনীতি করছি তারা আরাম আয়েশে আছি এটি যারা মনে করছেন তারা ভুল করছেন।আমাদেরও ত্যাগ আছে।

বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাংবাদিক নেতা শওকত মাহমুদ, কবি আবদুল হাই শিকদার, এম আবদুল্লাহ প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!