1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

জামায়াতের রাজনীতি করার অধিকার নেই: হানিফ

  • আপডেট হয়েছে : শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

জামায়াত ইসলামী খোলস পাল্টে যে নামেই আসুক না কেন, তাদের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শনিবার সকাল সাড়ে আটটায় জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৭তম মৃত্যুবার্ষিকীতে মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও তাঁর আত্মার মাগফেরাত কামনা ও বিশেষ মোনাজাত শেষে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের হানিফ বলেন, জনগণের ভোটের প্রতি সম্মান দেখিয়ে হলেও বিএনপি মহাসচিবের সংসদে আসা উচিত।

তিনি আরও বলেন, জামায়াত ইসলামী একাত্তর সালে যে মানবতাবিরোধী অপরাধ করেছিল, সেই অপরাধের কারণেই এই বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনও নৈতিক অধিকার থাকতে পারে না। যে নামেই হোক, খোলস পাল্টিয়ে অন্য নাম দিয়েও যদি রাজনীতি করতে চায়, আমি মনে করি সে অধিকার তাদের থাকতে পারে না।

হানিফ বলেন, নেতা হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উচিৎ তার এলাকার যে জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে সেই ভোটারদের প্রতি দায়বদ্ধতা থেকে, তাদের প্রতি সম্মান দেখিয়ে সংসদে যোগদান করা ও শপথ নেয়া।

উল্লেখ্য, ‘স্বাধীন সত্তার বিকাশে অধিকার ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি’ স্লোগানকে সামনে রেখে ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ নামে একটি রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মঞ্জু। শনিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে দলটির সংস্কারপন্থি নেতাদের সঙ্গে নিয়ে মঞ্জু নতুন এ সংগঠনের ঘোষণা দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!