1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

মাহফুজ উল্লাহর মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের শোক

  • আপডেট হয়েছে : শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯
  • ৩১ বার পড়া হয়েছে

জাতীয় প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে প্রবীণ সাংবাদিক মাহফুজ উল্লাহ-এর মৃত্যুতে গভীর শোক এবং দু:খ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আজ শনিবার বাংলাদেশ সময় সকাল ১০টায় থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি……….রাজিউন)। মৃত্যুকালে তাঁর হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য সহকর্মী, ভক্ত, গুণগ্রাহী রেখে যান।

মাহফুজ উল্লাহ বেশ কিছুদিন ধরে হৃদরোগ, কিডনি ও উচ্চ রক্তচাপসহ নানা জটিল রোগে ভুগছিলেন। গত ২ এপ্রিল তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়। তার লাশ আজ শনিবার মধ্যরাতে ঢাকায় আনা হবে। আগামীকাল রবিবার বাদ আসর জাতীয় প্রেস ক্লাবে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

মাহফুজ উল্লাহ ১৯৫০ সালে নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে উনসত্তরের ১১ দফা আন্দোলনে অংশ নেন। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিদ্যায় স্নাতক ও সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রী নেন। ১৯৭২ সালে সাপ্তাহিক বিচিত্রার সূচনা থেকে কাজ করেন। বেশ কয়েকটি স্বনামধন্য বাংলা ও ইংরেজী দৈনিকেও সাংবাদিকতা করেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে খ-কালীন শিক্ষক ছিলেন। তিনি ৫০টিরও বেশি গ্রন্থের রচয়িতা। তিনি দেশে পরিবেশ সাংবাদিকতার সূচনা করেন। টেলিভিশনের টক শো’তে জনপ্রিয় মুখ ছিলেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!