1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

গাইবান্ধায় ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের হাটসভা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯
  • ৪৮ বার পড়া হয়েছে

প্রত্যেক ইউনিয়নে ক্রয়কেন্দ্র খুলে সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়সহ ৯ দফা দাবিতে গাইবান্ধায় হাটসভা করেছে জেলা কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ।

আজ ২৭ এপ্রিল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই হাটসভা করে বামজোটভুক্ত নয়টি কৃষক সংগঠনের সমন্বয়ে গঠিত সংগঠনটির সদস্যরা। তারা সদর উপজেলার তুলসীঘাট এবং পলাশবাড়ীর চৌমাথা মোড় ও সবজি বাজারে হাটসভা করে।

এসব হাটসভায় বক্তব্য রাখেন জেলা বাসদ ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক গোলাম রব্বানী, জেলা কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ সমন্বয়ক মনজুর আলম মিঠু ও সদস্য আবু রাহেন শফিউল্লাহ, জেলা কৃষক সমিতির সভাপতি মো. বাদল, পলাশবাড়ী সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লা আদিল নান্নু, পলাশবাড়ী বাসদের সমন্বয়ক আলিউল ইসলাম বাদল ও গোবিন্দগঞ্জ সিপিবির সভাপতি তাজুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, প্রত্যেক ইউনিয়নে একটি করে ধান ক্রয়কেন্দ্র খুলে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনতে হবে। এক লাখ ৬৮ হাজার কৃষকের নামের যে সার্টিফিকেট মামলা ও ১২ হাজার কৃষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তা বাতিল করতে হবে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে হবে ও কৃষকদের জন্য স্বল্পমূল্যে গ্রামীণ রেশনিং চালু করতে হবে।

এগুলোসহ ৯ দফা দাবিতে আগামীকাল জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ঘেরাও করা হবে বলেও জানান বক্তারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!