1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

গাইবান্ধায় ঘাঘট নদীর উপর গ্রামবাসীর উদ্যোগে তৈরি হচ্ছে কাঠের সাঁকো

  • আপডেট হয়েছে : শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯
  • ৪৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তর নারায়নপুর বেকাটারি গ্রামে ঘাঘট নদীর উপর গ্রামবাসীর উদ্যোগে নির্মিত হচ্ছে ২৪০ ফুট দীর্ঘ একটি কাঠের সাঁকো। এই সাঁকো নির্মাণে উপকরণ, শ্রম ও অর্থ দিচ্ছেন ভুক্তভোগী গ্রামবাসীরাই। তবে এ সাঁকো নির্মাণে অর্থ সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন তারা।

জেলা শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, নদীতে ইউক্যালিপটাস গাছ দিয়ে খুঁটি দেওয়া হয়েছে। সাঁকোতে কাঠ দিয়ে তক্তা বিছানোর উপযোগী ও অন্যান্য কাজগুলো করছেন মিস্ত্রীরা। আর এসব কাজে সহযোগিতা করছেন ওই গ্রামের মানুষজন। গত ১৫ দিন ধরেই চলছে এ কাজ। সাঁকো তৈরির এই কাজে গাছ ও সামর্থমতো টাকা দিয়েছেন ওই গ্রামের বাসিন্দারা।

সাঁকো তৈরির উদ্যোক্তা আলমগীর হোসেন বলেন, আমাদের গ্রামের ১০৩টি পরিবারের পাঁচ শতাধীক মানুষকে তিন কিলোমিটারেরও বেশি এলাকা ঘুরে শহরে যাতায়াত করতে হয়। অথচ এই সাঁকোটি তৈরি হলে স্কুলপড়ুয়া কোমলমতি শিক্ষার্থীসহ অসুস্থ্য মানুষ ও বৃদ্ধদের অনেক উপকার হবে। সাঁকো তৈরিতে পাঁচ লাখ ৬০ হাজার টাকা ব্যয় ধরা হলেও গত ছয় মাস ধরে সংগ্রহ হয়েছে মাত্র এক লাখ ৬০ হাজার টাকা। প্রতিদিন মিস্ত্রীদের তিন হাজার টাকা বিল দিতে হচ্ছে। আমাদের আরও টাকার দরকার।

বল্লমঝাড়ের সংরক্ষিত আসনের ইউপি সদস্য লুমা বেগম বলেন, সাঁকোটি তৈরি হলে পাশ্ববর্তী কুপতলা ইউনিয়নের কিশামত বালুয়া গ্রামের মানুষও চলাচল করবে এই সাঁকোর উপর দিয়ে। এ দুই ইউনিয়নের ওই দুটি গ্রাম ছাড়াও আশেপাশের গ্রামগুলোর সহম্রাধিক মানুষ ব্যবহার করবে কাঠের সাঁকোটি। এখানে সাঁকোটির প্রয়োজন আছে।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উত্তম কুমার রায় বলেন, এটি একটি ভালো উদ্যোগ। এ ব্যাপারে আমরা সহযোগিতা করতে পারবো। আমাদেরকে একটি আবেদন দিলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের সাথে কথা বলে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!