1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

সাঘাটায় দানের টাকা হিসাব করাকালে কথাকাটা জেরে ফকিরপাড়া মসজিদের সভাপতির হামলায় মুসল্লি নিহত

  • আপডেট হয়েছে : শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯
  • ৩৪ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের ফকিরপাড়া মসজিদের টাকার হিসাব নিয়ে কথার কাটাকাটির সময় মসজিদ কমিটির সভাপতি আনিছুর রহমানের হামলায় আব্দুল করিম মুন্সি (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে । এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। ২৬ এপ্রিল শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার পদুমশহর ইউনিয়নের ফকিরপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, জুমার নামাজ শেষে মসজিদ কমিটির সভাপতি আনিছুর রহমানের কাছে ফকিরপাড়া জামে মসজিদের নামে বিভিন্ন ফান্ডের টাকার হিসাব চান সফি নামে এক মুসল্লি। এ সময় হিসাব দিতে তালবাহনা শুরু করেন আনিছুর রহমান এবং তার দুই ভাই জলিল ও শাহিন মিয়া। একপর্যায়ে কথা কাটাকাটি শুরু হলে আনিছুর রহমান ক্ষিপ্ত হয়ে সফিকে চড়-থাপ্পড় মারেন। এ সময় হামিদুল ইসলাম নামে আরেক মুসল্লি মারামারি থামানোর চেষ্টা করলে আনিছুর তাকেও মারধর শুরু করেন। হামিদুলকে উদ্ধারে তার বাবা আব্দুল করিম মুন্সি এগিয়ে গেলে আনিছুরের ঘুষিতে তিনি আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। নিহত আব্দুল করিম মুন্সি (৬৫) সাঘাটা উপজেলার পদুমশহর ফকিরপাড়া গ্রামের মৃত তসলিম মুন্সির ছেলে।

এ বিষয়ে সাঘাটা থানা পুলিশের বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোখলেচুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, শুক্রবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!