1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

আর কেউ শপথ গ্রহণ করবে না: ফখরুল

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯
  • ৪৯ বার পড়া হয়েছে

শপথ নেয়ার বিষয়ে দলীয় সিদ্ধান্তের কোন পরিবর্তন হবে না জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দলের যে সিদ্ধান্ত আছে তাই বহাল আছে, পরিবর্তন হওয়ার কোন সম্ভাবনা নেই। আমরা শপথ গ্রহণ করবো না, এ বিষয়ে আর দ্বিমত থাকার কথা না। দলের সিদ্ধান্ত যারা ভঙ্গ করবেন, তাদের বিরুদ্ধে দল যে ব্যবস্থা নেয়ার সেটাই নেবে।

সকালে মহিলা দলের নবগঠিত কমিটি নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি থেকে নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর শপথ নেয়ার বিষয়ে সরকারের চাপ আছে। তারপরও দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে শপথ নেয়াটা শৃঙ্খলাভঙ্গ। যারাই এটি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ফখরুল বলেন, বিএনপি আগেও বলেছে ৩০ ডিসেম্বর কোনো ভোট হয়নি। ভোট আগের রাতেই হয়ে গেছে। এই প্রহসনের নির্বাচন বিএনপি প্রত্যাখ্যান করেছে। সুতরাং বিএনপির নির্বাচিতদের শপথ নেয়ার প্রশ্নই উঠে না।

জাহিদুর রহমানের সিদ্ধান্ত দলের উপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, একজন ব্যক্তির নিজের সিদ্ধান্তের জন্য দলে কোনো প্রভাব পড়বে না। সে দলের নির্দেশ অমান্য করে যে সিদ্ধান্ত নিয়েছে তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, এতে দলে কোন প্রভাব পড়বে না। একইসঙ্গে তিনি বলেন, একজনের এমন সিদ্ধন্তই প্রমাণ করে না যে দলে কোনো বিশৃঙ্খলা রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!