
বিএনপির স্থায়ী কিমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নেত্রীকে কারাগারে রেখে কেউ যদি শপথ নেয় বা নিয়ে থাকে তারা জাতীয়তাবাদী শক্তির সাথে চলার যোগ্যতা রাখে না। তারা গণদুশমন জনগণই তাদের বিচার সময় মতো করবে।
ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপির নির্বাচিত প্রার্থী জাহিদুর রহমান শপথ নেয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
আমাদের দলীয় সিদ্ধান্ত আমরা সংসদে যাবো না বলে জানান গয়েশ্বর চন্দ্র রায়।