1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

যে সরকারই আসুক ভারত-বাংলাদেশ সম্পর্ক সবসময় ভালো থাকবে : ড. গওহর রিজভী

  • আপডেট হয়েছে : বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯
  • ৪৭ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন , ভারতে যে সরকারই ক্ষমতায় আসুক ভারত বাংলাদেশ সম্পর্ক সবসময় ভালো থাকবে এবং ভবিষ্যতে আরও ভালো হবে।
তিনি বলেন, “ নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। সেখানে যে দলেই ক্ষমতায় আসুক বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো থাকবে। এর কারণ এ সম্পর্ক দুই দেশের মানুষ এবং সরকারের সঙ্গে।”
গওহর রিজভী আজ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। এর আগে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ্ আলী ফরহাদ। এতে স্বাগত বক্তব্য রাখেন ডাক্তার আশীষ চক্রবর্তী। এফবিসিসিআই’র পরিচালক প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন প্রমুখ।
অনুষ্ঠানে সরাইল উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬৫জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি ও পাঁচজন সুবিধা বঞ্চিত শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!