1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

সৌদিতে একদিনে ৩৭ জনের মৃত্যুদণ্ড

  • আপডেট হয়েছে : বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯
  • ২৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরব গতকাল মঙ্গলবার এক দিনেই তাদের ৩৭ জন নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। ‘সন্ত্রাসবাদের’ দায়ে দণ্ডিত এসব ব্যক্তির দণ্ড কার্যকর করা হয়।

তিন বছর আগে একইভাবে গণহারে মৃত্যুদণ্ড কার্যকর করেছিল দেশটি। এ নিয়ে তখন ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্কচ্ছেদের ঘটনা পর্যন্ত ঘটে। খবর বার্তা সংস্থা এএফপির

গতকাল দেশটির রাজধানী রিয়াদ, পবিত্র নগরী মক্কা ও মদিনা, কাসিম প্রদেশ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে এই ৩৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সন্ত্রাসবাদ গ্রহণ ও উগ্রবাদী চিন্তা ধারণ এবং নিরাপত্তা বিঘ্ন ও নাজুক করতে সন্ত্রাসী দল গঠন করার দায়ে ৩৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, যে ৩৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাদের মধ্যে একজনকে পরে ঝুলিয়ে রাখা হয়। গুরুতর অপরাধের ক্ষেত্রে এই ধরনের শাস্তির বিধান রয়েছে।

সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সৌদি আরবে অন্তত ১০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

২০১৬ সালে সৌদি আরব শিয়া নেতা নিমর আল-নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে। সন্ত্রাসবাদের দায়ে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে ওই সময় সৌদি আরব জানিয়েছিল। নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে ইরানের সঙ্গে তীব্র বিরোধে জড়িয়ে পড়ে সৌদি আরব।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!