1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

শেখ সেলিমের নাতির মৃত্যুতে বিএনপির শোক

  • আপডেট হয়েছে : বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯
  • ৪০ বার পড়া হয়েছে

শ্রীলংকায় রেস্তোরাঁয় বোমা হামলায় আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছে বিএনপি।

বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ শোক জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, শ্রীলংকায় সন্ত্রাসী বোমা হামলায় দলের পক্ষ থেকে ইতিমধ্যে নিন্দা, প্রতিবাদ ও শোক জানানো হয়েছে। এই হামলা মানবতা ও মানবজাতির বিরুদ্ধে এক ভয়ঙ্করতম অপরাধ। এই বোমা হামলা দেশ-কাল ও সভ্যতার জন্য এক বড় ধরনের কলঙ্ক।

এ সময় শ্রীলংকায় রেস্তোরাঁয় বোমা হামলায় নিহত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর (৮) আত্মার মাগফিরাত কামনা করেন রিজভী।

এ ছাড়া বোমা হামলায় আহত শেখ সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্সের আশু সুস্থতা কামনা করে তাদের পরিবার-পরিজনকে সমবেদনা জানান বিএনপির এ নেতা।

প্রসঙ্গত গত রোববার শ্রীলংকায় ভয়াবহ বোমা হামলায় নিহত হয় জায়ান চৌধুরী। এ সময় তার বাবা প্রিন্স গুরুতর আহত হন। তিনি শ্রীলংকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে আজ দুপুর ১টা ১০ মিনিটে শ্রীলংকা এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জায়ানের লাশ পৌঁছানোর কথা রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!