1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

গোবিন্দগঞ্জে বাল্য বিয়ের সম্পন্ন করার অভিযোগে কাজি আব্দুল হাদির ৬ মাসের কারাদন্ড

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের সাহাপুর গ্রামে বাল্য বিয়ে নিবন্ধন করার সময় সৈয়দ আব্দুল হাদি (৫৫) নামে এক (নিকাহ রেজিষ্টার) কাজিকে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমান আদালত। পরে ওই আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রামকৃষ্ণ বর্মন তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।

দন্ডপ্রাপ্ত সৈয়দ আব্দুল হাদি উপজেলার কোচাশহর ইউনিয়নের কোচাশহর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। তিনি কোচাশহর ইউনিয়ন নিকাহ রেজিষ্টার হিসেবে দীর্ঘদিন থেকে কাজ করছেন।

স্থানীয়রা জানান, উপজেলার কোচাশহর ইউনিয়নের সাহাপুর গ্রামের রফিকুল ইসলামের অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ে নাছরিন আকতার (১৪) সঙ্গে শোলাগাড়ী গ্রামের জাফিরুল ইসলামের ছেলে আব্দুল মমিনের বিয়ে গতকাল সোমবার রাত ১১ টায় হচ্ছিল।

গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন ঘটনাস্থলে উপস্থিত হন এবং বিয়ে নিবন্ধনের সময় কাজি সৈয়দ আব্দুল হাদিকে হাতেনাতে আটক করে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড দেন। এ সময় বর ও কনে সহ উভয় পক্ষের লোকজন পালিয়ে যায়। মঙ্গলবার সকালে কাজিকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন এ বিষয়ে সাংবাদিকদের আরো জানান,এ ছাড়াও বাল্য বিয়ের অভিযোগে তার নিকাহ নিবন্ধন বাতিলের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!