1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

নৈপুণ্যের গুণে বিশ্ব ফুটবলে মেয়েরা বাংলাদেশকে পরিচিত করে তুলবে : স্পিকার

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ এপ্রিল, ২০১৯
  • ৩১ বার পড়া হয়েছে

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নৈপুণ্যের স্বাক্ষর রেখে বিশ্ব ফুটবলে মেয়েরা বাংলাদেশকে পরিচিত করে তুলবে।
তিনি আজ রোববার রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলের বল রুমে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
স্পিকার অংশগ্রহণকারীদল গুলোকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বলেন, ‘ক্রীড়া ক্ষেত্রে আমাদের মেয়েরা ভালো করছে। বিশ্বের বুকে বাংলাদেশের জন্য সম্মান ও গৌরব বয়ে আনছে। এ প্রতিযোগিতায় বাংলাদেশের সফলতা কামনা করে তিনি বলেন, এ টুর্নামেন্টে বাংলাদেশদলের সফলতা অন্য মেয়েদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
ড. শিরীন শারমিন চৌধুরী এ সময় বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব একজন মহিয়সী নারী। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী। তিনি বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামী জীবনে ওতপ্রোতভাবে জড়িত ছিলন।বাঙালীর অধিকার প্রতিষ্ঠা ও স্বাধীনতা অর্জনে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বঙ্গমাতার নামে মেয়েদের আন্তর্জাতিক ফুটবল টুর্ণামেন্ট আয়োজন বিশেষভাবে অভিনন্দনযোগ্য। যেহেতু মেয়েদের জন্য এ টুর্ণামেন্ট তাই এটা আরও বেশি তাৎপর্য বহন করে।
অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি ও টুর্ণামেন্ট লোকাল কমিটি চেয়ারম্যান আবদুস সালাম মূর্শেদী এমপি, সিনিয়র সহ সভাপতি কাজী নাবিল আহমেদ এমপি, ফিফা এএফসি’র মহিলা কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ,স্পন্সর প্রতিষ্ঠান কে স্পোর্টস এর সিইও ফাহাদ করিম, মিডিয়া পার্টনার আরিটিভি’র সৈয়দ আশিক রহমান বক্তব্য রাখেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর ব্যবস্থাপনায় আগামীকাল ২২ এপ্রিল ঢাকায় শুরু হবে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। এবারই প্রথম এ ধরনের টুর্নামেন্ট হতে যাচ্ছে বঙ্গমাতার নামে। বাংলাদেশসহ ছয়টি দেশ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।
টুর্নামেন্টের এ’ গ্রুপে রয়েছে লাওস, তাজিকিস্তান ও মঙ্গোলিয়া। বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, আরব আমিরাত ও কিরগিজস্তান। ২২ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত হবে গ্রুপ পর্বের ম্যাচগুলো। ২৯ ও ৩০ এপ্রিল হবে দুটি সেমিফাইনাল। আর ৩ মে হবে ফাইনাল। টুর্ণামেন্টের খেলাগুলো প্রতিদিন সন্ধ্যা ৬ টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হবে।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!