1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে জাতিসংঘে রেজুলেশন গ্রহণের উদ্যোগ নেয়া হবে

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯
  • ২৯ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর বিষয়ে জাতিসংঘে রেজুলেশন গ্রহণের উদ্যোগ নেয়া হবে। এ ছাড়াও বঙ্গবন্ধু প্রদত্ত বাংলাদেশের পররাষ্ট্রনীতি- ‘সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়’ এ বিষয়টি সারা বিশ্বে তুলে ধরার উদ্যোগ নেয়া হবে
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির ‘আন্তর্জাতিক কর্মসূচি ও যোগাযোগ উপ-কমিটি’র প্রথম সভায় এ কথা বলেন।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপ-কমিটির আহবায়ক হিসাবে তিনি সভায় সভাপতিত্ব করেন। ড. মোমেন জাতির জনকের ইতিহাস যথাযথভাবে দেশে-বিদেশে তুলে ধরার জন্য ‘বঙ্গবন্ধু ইনিস্টিউট’ প্রতিষ্ঠা করা উচিত বলেও সভায় উল্লেখ করেন।
এ কমিটির সদস্যগণ বঙ্গবন্ধুকে বিশ্বের দরবারে তুলে ধরার মাধ্যমে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে বিশ্বের দরবারে সুপরিচিত করার ওপর জোর তাগিদ দেন।
সভায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্বের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন, ‘বঙ্গবন্ধুর ওপর বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের মন্তব্য এবং আন্তর্জাতিক পরিম-লে পররাষ্ট্রনীতিতে বঙ্গবন্ধুর অবদান’ বিষয়ে গ্রন্থ’ প্রকাশ, শিশুদের নিয়ে আন্তর্জাতিক স্কাউট জাম্বুরির আয়োজন, বঙ্গবন্ধুর দুটি গ্রন্থ’ অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বিদেশী ভাষায় অনুবাদ ও বহুল প্রচার অব্যাহত রাখার উপরও গুরুত্বারোপ করা হয়।
এছাড়াও সভায় বঙ্গবন্ধুর ওপর ভ্রাম্যমাণ প্রদর্শনী, বিভিন্ন দেশে বঙ্গবন্ধুর ওপর চিত্রকলা প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন ভাষায় চিত্রকলার অ্যালবাম প্রকাশ, বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পদক প্রদান, বিভিন্ন দেশে বঙ্গবন্ধু চেয়ার স্থাপনসহ বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়।
উপকমিটির এ সভায় অন্যান্যের মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান কর্নেল (অব.) ফারুক খান, শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী, সাবেক প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির, সাবেক মূখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, সাবেক পররাষ্ট্র সচিব মহিউদ্দীন আহমেদ, চিত্রশিল্পী হাশেম খান, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, এফবিসিসিআই’র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দীন, পিআইবি’র চেয়ারম্যান আবেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!