1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চাইলেন ইমরান খান

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯
  • ৪৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইরানের সঙ্গে তার দেশের ঘনিষ্ঠ সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেছেন, তার আসন্ন ইরান সফরে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক আরো দৃঢ় ও শক্তিশালী হবে।

আগামী রবিবার তিনি তেহরান সফরে যাবেন বলে কথা রয়েছে। খবর পার্স টুডের।

বৃহস্পতিবার ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাহদি হোনারদুস্তের সঙ্গে এক বৈঠকে এ আশাবাদ ব্যক্ত করেন পাক প্রধানমন্ত্রী। বৈঠকে ইমরান খানের প্রথম তেহরান সফরের খুঁটিনাটি দিক নিয়ে আলোচনা হয়।

এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ইসলামাবাদ তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়। বিশেষ করে ইরানের সঙ্গে পাকিস্তানের বহু ক্ষেত্রে যৌথ স্বার্থ জড়িত থাকার কারণে এ গুরুত্ব বহুগুণে বেড়েছে বলে জানান তিনি। ইমরান খান তাকে আমন্ত্রণ জানিয়ে ‘বন্ধুসুলভ ও ভ্রাতৃপ্রতীম’ ইরান সফরের সুযোগ করে দেয়ায় প্রেসিডেন্ট হাসান রুহানিকে ধন্যবাদ জানান।

২০১৮ সালের জুলাই মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ইমরান খান প্রথম বিদেশ সফরে ইরান ও সৌদি আরবে যেতে চেয়েছিলেন। সে সময় ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে পাক প্রধানমন্ত্রী বলেছিলেন, তিনি তেহরান ও রিয়াদের মধ্যকার উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছেন। কিন্তু পরবর্তীতে অজানা কারণে সে পরিকল্পনা বাতিল করেন ইমরান খান।

তবে ইমরান খান ২০১৮ সালের অক্টোবরে সৌদি আরব সফর করেন এবং তার চার মাস পর সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান ইসলামাবাদ সফর করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!