1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

বগুড়া মোটর মালিক গ্রুপের দ্বন্দ্বে বিএনপির শাহীন খুন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯
  • ৩৮ বার পড়া হয়েছে

বগুড়া সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলো—বগুড়া শহরের নিশিন্দারা এলাকার মৃত কালুর ছেলে পায়েল শেখ (৩৮) ও মন্ডলপাড়ার আবু তাহেরের ছেলে রাসেল (২৮)। তারা হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়া পুলিশ সুপারের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলেন করে বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূইয়া এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে বগুড়া পুলিশ সুপার জানান, মোটর মালিক গ্রুপের দ্বন্দ্বের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

তিনি আরো জানান, প্রাথমিক জিঙ্গাসাবাদে আসামিরা জানিয়েছে, ১৪ এপ্রিল সন্ধায় মোটর মালিক গ্রুপের এক নেতার অফিসে গোপন বৈঠক হয়। ওই বৈঠকে শাহীনকে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী ১০ জনের একটি দল মোটরসাইকেল নিয়ে এই হত্যাকাণ্ডে অংশ নেয়।

গ্রেপ্তারকৃত দুজনের মধ্যে নয় মামলার আসামি পায়েল এজাহারনামীয় এবং অপরজন রাসেল সন্দেহভাজন আসামি।

পুলিশ সুপার জানান, অধিকতর তদন্তের স্বার্থে আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেলক উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল বাংলা নববর্ষের রাতে উপশহর এলাকায় বিএনপি নেতা শাহীনকে ছুরিকাহত ও কুপিয়ে হত্যা করা হয়। হত্যার পর মঙ্গলবার বিকেলে নিহতের স্ত্রী আক্তার জাহান শিল্পী বাদী হয়ে জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!