1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

বগুড়াবাসী কিন্তু বসে থাকবে না: ফখরুল

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শাহীনের হত্যার ঘটনায় বগুড়াবাসী আজ ক্ষুদ্ধ। পুলিশ প্রশাসন তার খুনীদের গ্রেপ্তারে ব্যর্থ হলে বগুড়াবাসী কিন্তু বসে থাকবে না।

আজ বৃহস্পতিবার নিহত বগুড়া সদর উপজেলা বিএনপি নেতা মাহবুবুল আলম শাহীনের স্ত্রী আকতার জাহান শিল্পী, দুই ছেলে সায়েম, সিয়াম এবং মেয়ে সুজনাকে ও পরিবারের সদস্যদের শান্তনা দানকালে ফখরুল একথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস দুলু, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বগুড়া পৌর মেয়র মাহবুবর রহমান, সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, সাবেক জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা প্রমুখ।

নিহতের পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর পর নেতৃবৃন্দকে নিয়ে শাহীনের কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব।

বিএনপি মহাসচিব বলেন, দেশে আইনের শাসন নেই। সর্বত্র অরাজকতা বিরাজ করছে, দেশের মানুষ নিরাপদে নেই বিএনপি নেতা মাহবুবুল আলম শাহীন হত্যাকান্ড এর প্রমাণ। শাহীন হত্যার ঘটনায় শুধু বগুড়ায় নয় সারাদেশে আলোড়ন সৃষ্টি করেছে। নিহত শাহীনের কোন শত্রু ছিল না।

শাহীনের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে তিনি বলেন, বিএনপি আপনাদের সঙ্গে আছে। হত্যাকান্ডের বিচার না হওয়া পর্যন্ত বিএনপি সব ধরনের সহযোগিতা করে যাবে।

মির্জা ফখরুল বলেন, শাহীন একজন জনপ্রিয় নেতা ছিলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শাহীন হত্যার বিষয়টি জানানো হয়েছে। তিনি শুনে অত্যন্ত মর্মাহত হয়েছেন। নিহত পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!