1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বেহাল দশা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯
  • ৪৭ বার পড়া হয়েছে

 

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ব্যবস্থা বর্তমানে অত্যন্ত নাজুক পরিস্থিতিতে রহিয়াছে। ৫০ শয্যার এ হাসপাতালে ডাক্তার ১৮ পদের বিপরীতে বর্তমানে কর্মরত ডাক্তার রয়েছেন মাত্র ৪ জন। দীর্ঘ দিনের এ অচালাবস্থা যেন আর কাটছে না। এখানে গাইনি, এ্যানাসথেসীয়া, জুনিয়র অর্থপেটিক্স, চক্ষু জুনিয়র কনসালটেন্ট পদ সমূহের কোন ডাক্তার এ পর্যন্ত নেই। ৩১ শয্যার হাসপাতাল চালুকালীন থেকে এক্স-রে মেশিন এ পর্যন্ত অচল। টেকনিশিয়ান রয়েছে তবে এ পর্যন্ত কোন এক্স-রে করা সম্ভব হয়নি। বর্তমানে হাসপাতালটি ৫০ শয্যায় উন্নিত করা হলেও এ্যাম্বুলেন্স রয়েছে লক্কড়-ঝক্কড় মার্কা। অভিযোগ রয়েছে এ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পৌঁছিতে বিরম্বনায় পড়ে রোগী । রেডিও টেকনোলজিস্ট (রেডিওগ্রাফার) জুলফিকার আলী জুয়েল জানান, এক্স-রে মেশিনটির মেরামত অযোগ্য ঘোষণা করায় বেশ কয়েকবার নতুন মেশিনের জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে। হাসপাতালে শূন্য পদে ডাক্তার না থাকায় মাত্র ৯ জন মেডিকেল সহকারী ও ১৪ জন নার্স দিয়ে কোন রকমে রোগীদের সেবা প্রদান করা হচ্ছে বলে টিএইসও ডাক্তার ওয়াজেদ আলী জানান।

পলাশবাড়ী উপজেলার আয়তন ১৯০.৬৭ বর্গ কি.মি. এর বিপরীতে মোট জনসংখ্যা ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী ২ লক্ষ ৩১ হাজার ৭৫৫ জন। বিশাল এ জনসংখ্যার অধিকাংশ দারিদ্রসীমার নিচে হলেও উপজেলায় নির্ভরযোগ্য একমাত্র সরকারী চিকিৎসা কেন্দ্রের এমন দুরাবস্থাতার সুযোগ নিয়ে গড়ে উঠছে বেসরকারি চিকিৎসা কেন্দ্র। এসব প্রতিষ্ঠানে, টেষ্ট ও সেবা বাণিজ্যের কাছে বন্দী ও নির্ভরশীল হয়ে পড়েছে এখানকার মানুষ। হাসপাতালে ২০০ গজের মধ্যে প্রাইভেট ক্লিনিক স্থাপনের নিষেধ থাকা স্বত্বেও হাসপাতালের ফকটের ঠিক সামনে ২টি ক্লিনিক বর্তমান। মৌলিক চাহিদার মধ্যে এ গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবায় যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টির অপেক্ষায় পলাশবাড়ীবাসী

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!