1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি নেতা খুন

  • আপডেট হয়েছে : সোমবার, ১৫ এপ্রিল, ২০১৯
  • ১৩৭ বার পড়া হয়েছে

বগুড়ায় সন্ত্রাসীদের উপর্যুপরি ছুরিকাঘাতে সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুল আলম শাহীন (৪৮) খুন হয়েছেন।

রোববার (১৪ এপ্রিল) রাত ১১টার দিকে নিশিন্দারা উপশহর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহীন বগুড়া সদরের ধরমপুর এলাকার আনিসুর রহমান দুলা মিয়ার ছেলে। রাজনীতির পাশাপাশি আইন পেশা ও পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন প্রতি রাতে নিশিন্দারা উপশহর বাজারে আড্ডা দিতেন। রোববার রাত ১০টার আগে তিনি তার প্রাইভেটকার নিয়ে উপ-শহর বাজারে আসেন। গোলাম মোস্তফা আবু তাহের নামে এক ব্যবসায়ীর বিসমিল্লাহ চাউল আড়ৎ থেকে চাল কেনেন। চালগুলো প্রাইভেটকারে রেখে তিনি মোবাইল ফোনে ফ্লাক্সিলোড দেন। পরে রাত ১১টার দিকে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা করে।
তার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত ও দায়ের কোপ দিয়ে পালিয়ে যায়। তিনি দৌঁড়ে কিছুদূর যাবার পর রাস্তার পাশে পড়ে যান। এসময় দুজন পথচারী রক্তাক্ত অবস্থায় শাহীনকে উদ্ধার করে প্রথমে নামাজগড় এলাকায় স্বদেশ ক্লিনিকে নেন। সেখান থেকে মোহাম্মদ আলী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ছিলিমপুর পুলিশ ফাঁড়‌ির এসআই আব্দুল আজিজ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছ‌ে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!