1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

পলাশবাড়ীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ পালন

  • আপডেট হয়েছে : সোমবার, ১৫ এপ্রিল, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে বিশাল বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে পহেলা বৈশাখ বর্ষবরণ ১৪২৬ উপলক্ষে একটি বিশাল বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা উপজেলা প্রশাসনের দাপ্তরিক কর্মকর্তা-কর্মচারি, উপজেলা আওয়ামী লীগ, সহযোগি ও ভ্রাতৃপ্রতিম সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি বিভিন্ন সংগঠন, প্রেস ক্লাব, জিও-এনজিও, মোটর শ্রমিক, স্কুল-কলেজ ও মাদ্রাসাসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা সদরের এস.এম মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সমেবেত হয়।
এখান থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে গিয়ে শেষ হয়।
এসময় শহীদমিনার চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেনের সভাপতিত্বে বাঙ্গালির হাজার বছরের চিরায়িত বাংলা নববর্ষের উপর গুরুত্বারোপ করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদ অভ্যন্তর অফিসার্স ক্লাবে ভুড়িভোজনে পান্থাভাত পরিবেশন করা হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরি বিদ্যুৎ, সাবেক এমপি জেলা আ.লীগ নেতা আলহাজ্ব তোফাজ্জল হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেন, উপজেলা আ’লীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, আলী রেজা মোস্তফা গোলাপ, থানা অফিসার ইনচার্জ মো. হিফজুর আলম মুন্সি, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মতিউর রহমান, জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, ছাত্রলীগ উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি গ্রীন ফিল্ড ইন্টাঃ স্কুল এন্ড কলেজ এমডি আমেরিকা প্রবাসি নূরুন্নবী প্রধান সবুজ, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম রিপন ও মোছা. আনোয়ারা বেগম ছাড়াও স্থানীয় নেতৃস্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা আ. লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!