1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

গোবিন্দগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপিত

  • আপডেট হয়েছে : রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বর্ণাঢ্য আয়োজন ও বর্ণিল উদ্যাপনের মাধ্যমে পালিত হলো ১লা বৈশাখ বাংলা নববর্ষ। অনুষ্ঠানমালার মধ্যে ছিল মঙ্গল শোভাযাত্রা, বাংলা সংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠান, পান্তাভাত ভক্ষণ ও বৈশাখী মেলা। আজ রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে গাইবান্ধা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ¦ মনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। বর্ণিল সাজে সজ্জিত ও ঢাকঢোল সহ বিভিন্ন বাদ্যযন্ত্রের সুরমূর্ছনায় শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে। এরপর উপজেলা ম্ক্তুমঞ্চে সাঁওতাল সম্প্রদায়ের মনোমুগ্ধকর লোকনৃত্য অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান,  গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন, নব নির্বাচিত উপজেলা ভাইসচেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, শাকিলা বেগম, অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কেএম জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামারদহ ইউপি চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জজ সহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!