1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম

পহেলা বৈশাখ মোটরসাইকেলে স্বামীর সঙ্গে শুধু স্ত্রী বসতে পারবে

  • আপডেট হয়েছে : শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯
  • ৭২ বার পড়া হয়েছে

পহেলা বৈশাখ মোটরসাইকেলে স্বামীর সঙ্গে শুধু স্ত্রী বসতে পারবে। এছাড়া অন্য কোনো আরোহী বহন করা যাবে না। দলগতভাবে মোটরসাইকেল চালিয়ে আতঙ্ক সৃষ্টি বা যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। পহেলা বৈশাখ পালন উপলক্ষে সিলেট মহানগর পুলিশের জারি করা নির্দেশনায় এ কথা বলা হয়েছে।

পহেলা বৈশাখকে নির্বিঘ্ন করতে সিলেটে নিরাপত্তা ছক চূড়ান্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে মহানগর পুলিশের পক্ষ থেকে নগরবাসীর জন্য ১৩টি নির্দেশনা দেয়া হয়েছে। এসব নির্দেশনার বাইরে কেউ কোনো ধরনের কার্যক্রম কিংবা অপচেষ্টা করলে সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে নির্দেশনাও দেয়া হয়েছে। সেই সঙ্গে উৎসবকে নির্বিঘ্ন করতে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

শনিবার থেকে মহানগরজুড়ে তল্লাশি করছে পুলিশ। পাশাপাশি মহানগরের গুরুত্বপূর্ণ মোড়ে বাসানো হয়েছে পুলিশের বিশেষ নিরাপত্তা চৌকি। আর সার্বিক অবস্থা তদারকির জন্য কাজ করছে গোয়েন্দা সংস্থার কয়েকটি ইউনিট।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা বলেন, সিলেট পুলিশ সদর দফতর থেকে মহানগর পুলিশের ৬টি থানা পুলিশের ওসি ও সহকারী পুলিশ কমিশনারদের সতর্ক থাকার জন্য পরামর্শ দেয়া হয়েছে। এর পাশাপাশি মহানগরীর বাসিন্দাদের সর্তক করে ১৩টি নির্দেশনাও দেয়া হয়েছে। পুলিশের নির্দেশনার বাইরে কেউ কোনো কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!