1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

পাবনায় ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯
  • ৪৭ বার পড়া হয়েছে

আধিপত্য বিস্তারের জের ধরে পাবনা সদর উপজেলার হাড়িয়াবাড়ি গ্রামে প্রতিপক্ষের ধারালো ছুরিকাঘাতে শৈশব সাহা (২২) নামের এক কলেজ ছাত্র খুন হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৬ জন।

নিহত শৈশব পাবনা পৌর এলাকার সিংগা পালপাড়া মহল্লার চাউল ব্যবসায়ী ভজেন্দ্রনাথ সাহার ছেলে। সে পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে কটা বাবু ও আব্দুল্লাহ আল মামুন গ্রুপের মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকালে মালঞ্চি ইউনিয়নের হাড়িয়াবাড়ি গ্রামে বৈশাখী উৎসবের দাওয়াপত্র বিতরণ করতে যায় মামুন গ্রুপের সমর্থক শৈশব সাহা সহ কয়েকজন। সেখান থেকে সন্ধ্যায় বাড়িতে ফেরার পথে তাদের ওপর বাবুর নেতৃত্বে তার সমর্থকরা হামলা চালিয়ে বেধড়ক মারপিট ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শৈশব সাহার মৃত্যু হয়। আহত ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাৎক্ষনিকভাবে তাদের নাম জানা যায়নি।

ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। উত্তেজনা বিরাজ করায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!