1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

এনইসি আগামীকাল ১,৫৩,৩৩১ কোটি টাকার এডিপি অনুমোদন দেবে

  • আপডেট হয়েছে : শনিবার, ১৩ মে, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্ক : আসন্ন ২০১৭-২০১৮ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) আগামীকাল রোববার অনুষ্ঠেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে অনুমোদন দেয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
সরকারি সূত্র জানায়, এনইসি চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এ এইচ এম মুস্তফা কামাল সাংবাদিকদের ব্রিফ করবেন।
সূত্র জানায়, এ বছর এডিপির আকার বিগত অর্থ বছরের এডিপির আকারের চেয়ে ৩৮ শতাংশ অথবা ৪২ হাজার কোটি টাকা বেড়ে ১,৫৩,৩৩১ কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। ২০১৬-২০১৭ অর্থবছরের এডিপির আকার ১,১০,৭০০ কোটি টাকা।
এডিপি’র ১,৫৩,৩৩১ কোটি টাকার মধ্যে ৯৬,৩৩১ কোটি টাকা পাওয়া যাবে রাষ্ট্রীয় কোষাগার থেকে এবং বাকি টাকা পাওয়া যাবে প্রকল্প সহায়তা হিসাবে।
সরকার ২০১৮ অর্থ বছরের জন্য কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের উন্নয়ন ব্যয়ের জন্য ১০,০০০ কোটি টাকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। এই বরাদ্দসহ এডিপির মোট আকার হবে ১,৬৩,৩৩১ কোটি টাকা। নতুন এডিপিতে পরিবহন, শিক্ষা, বিদ্যুৎ, পল্লী উন্নয়ন, স্বাস্থ্য এবং পানি সেক্টরে বরাদ্দ সর্বোচ্চ গুরুত্ব পাবে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রস্তাবিত নতুন এডিপিতে ৯০ টি নতুন প্রকল্প অন্তর্ভুক্ত করা হবে। এতে মোট প্রকল্পের সংখ্যা দাঁড়াবে ১,১৯৫টি। এর বাইরে মোট ১,০৭৯ বিনিয়োগ প্রকল্প থাকবে। এরমধ্যে ১১২ কারিগরি সহায়তা প্রকল্পও থাকবে।
সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পের মধ্যে পরিবহন সেক্টর রয়েছে। এই সেক্টরে এডিপির মোট বরাদ্দের ২৬.৭৭ শতাংশ বরাদ্দ থাকবে বলে ধারণা করা হচ্ছে। আগামী অর্থ বছরে মেগা প্রকল্প পদ্মা বহুমুখি সেতু প্রকল্পে ৫,৫২৪ কোটি টাকা বরাদ্দ থাকবে বলে ধারণা করা হচ্ছে এবং পদ্মা বহুমুখি সংযোগ প্রকল্পে ৭,৬৭৩ কোটি টাকা বরাদ্দ থাকবে। কর্ণফুলি নদীতে প্রস্তাবিত ট্যানেল নির্মাণ প্রকল্পে ১,৫৭৪ কোটি টাকা বরাদ্দ থাকবে। ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্পে ৩,৪২৫ কোটি টাকা বরাদ্দ থাকবে। বিগত অর্থ বছরগুলোর ন্যায় এ বছরও বিদ্যুৎ সেক্টরে দ্বিতীয় সর্বোচ্চ ১৮,৮৫৮ কোটি টাকা এবং শিক্ষা সেক্টরে ১৬,৬৭৩ কোটি টাকা বরাদ্দ থাকবে।
আগামী অর্থ বছরে পানি সরবরাহ ও হাউজিং সেক্টরে ১৪,৯৪৯ কোটি টাকা বরাদ্দ পাবে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি সেক্টরে ১৪,৪৫০ কোটি টাকা, পল্লী উন্নয়ন ও পল্লী ইনস্টিটিউট সেক্টরে ১৩,১৫৪ কোটি টাকা, স্বাস্থ্য সেক্টরে ১০,২০১ কোটি টাকা এবং কৃষি সেক্টরে ৬,০০৬ কোটি টাকা বরাদ্দ পাবে।
এ ছাড়া রেলওয়ে মন্ত্রণালয় ১৩,০০১ কোটি টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ১০,৬০২ কোটি টাকা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ৯,৫১১ কোটি টাকা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৮,৪০৩ কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ৬,১৬৪ কোটি টাকা এবং পানি সম্পদ মন্ত্রণালয় ৪,৬৭৫ কোটি টাকা বরাদ্দ পাবে। স্থানীয় সরকার বিভাগ সর্বোচ্চ ২১,৪৬৪ কোটি টাকা বরাদ্দ পাবে। এ ছাড়া বিদ্যুৎ বিভাগ ১৮,৮৪৫ কোটি টাকা এবং সড়ক ও মহাসড়ক বিভাগ ১৬,৮২০ কোটি টাকা বরাদ্দ পাবে বলে ধারনা করা হচ্ছে। সূত্রঃ বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!