1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

‘আসিফ নজরুলের বাবা ছিলেন খাস রাজাকার’

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলের বাবা বিহারি এবং একজন খাস রাজাকার আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা ১৯৭১ সালে শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ‘উন্নয়ন, গণমাধ্যমের ভূমিকা ও মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টেন সিনিয়র আইনজীবী আব্দুর নুর দুলাল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, শেখ সাইফুজ্জামান জামান, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলী জিন্নাহ প্রমুখ।

শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন এ কথা আমার মতো অনেকেই বিশ্বাস করেন না। দেশ স্বাধীন হওয়ার পর জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে খুন করলেন। আমি বঙ্গবন্ধু হত্যা মামলায় প্রসিকিউশনে এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলাম। যেসব সাক্ষী পেয়েছিলাম তাতে স্পষ্ট বঙ্গবন্ধু হত্যার মূল নায়ক জিয়াউর রহমান ও দ্বিতীয় খন্দকার মোশতাক।

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সুবর্ণচরে ধর্ষণের ঘটনা ও ফেনীর নুসরাতের ঘটনার পেছনে কারা আছে তা তুলে ধরুন। আপনারা ঘটনার দিন নিউজ করেই শেষ করবেন না। ২০০১ সালে পূর্ণিমাকে ধর্ষণ করা হয়। আমরা শুধু তার নামই জানি। কিন্তু বিএনপি-জামায়াতের আমলে পূর্ণিমা ছাড়াও আরও শত শত মেয়ে ধর্ষিত এবং হিন্দুদের খুন করা হয়েছিল। কিন্তু তাদের আমলে একটি মামলাও করা হয়নি। পরে হাইকোর্টের নির্দেশে তদন্ত কমিশন গঠন করা হয়েছিল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!