1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে

সাবাহ ও সারাওয়াক মালয়েশিয়ার অংশ হতে চলেছে, এটি একটি ঐতিহাসিক ব্যাপার: আনোয়ার

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়ার অন্যতম রাজনৈতিক দল পাকতান হারপানের নেতা এবং পোর্ট ডিকসনের সাংসদ আনোয়ার ইব্রাহীম বলেছেন তার সরকার প্রতিশ্রুতি অনুযায়ী পূর্ব মালয়েশিয়া নামে পরিচিত সাবাহ এবং সারাওয়াক কে তাদের সমাধিকার দিয়ে নিজেদের অংশীদার করবেন।

পিকেআরের প্রেসিডেন্ট আনোয়ার চলতি মাসের ৯ তারিখে আরো বলেন, ‘সরকার সাবাহ এবং সারাওয়াকের জনগণের আহ্বানে সাড়া দিয়েছে এবং এটি মালয়েশিয়ার জনগণের জন্য একটি ঐতিহাসিক ব্যাপার।’

তিনি বলেন, ‘এ বিষয়টি নিয়ে দীর্ঘ দিন যাবত বিতর্ক হয়েছে এবং আমরা সাবাহ ও সারাওয়াকের লোকজনের আকুতি শুনেছি। আমাদের প্রধানমন্ত্রী ড. মাহাথির তার প্রতিশ্রুতি রেখেছেন।’

মালয়েশিয়ার আইনসভায় সংবিধান সংশোধনী বিষয়ক এক আলোচনায় আনোয়ার বলেন, এ বিষয় নিয়ে প্রধানমন্ত্রী একটি অর্থবহ সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, ‘অর্ধ শতাব্দীর ও বেশী সময় অতিবাহিত হয়েছে কিন্তু এর পূর্বে ক্ষমতায় থাকা বারিসান ন্যাশনাল কোনো পদক্ষেপ নেয় নি।’

আনোয়ার বলেন, এ বিষয়ে কোনো দ্বিধা থাকা উচিত নয় এবং তিনি একই সাথে এ বিষয়ক সংশোধনী সমর্থন দেয়ার জন্য আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘এটি এমন একটি বিষয় যা নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। এ বিষয়টি আসলে ইতিহাসের একটি ভুল। আর বর্তমানে পাকতান সরকার এই ভুল শুধরিয়ে নিচ্ছে।’

সূত্র: দি স্টার ডট কম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!