1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা?

নবগঠিত পলাশবাড়ী পৌরসভা এলাকায় পশ্চিম গোয়ালপাড়া ৭ নম্বর ওয়ার্ডে অন্তর্ভূক্তির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় নবগঠিত পলাশবাড়ী পৌরসভা এলাকায় পশ্চিম গোয়ালপাড়া মৌজাকে ৭ নম্বর ওয়ার্ডে অন্তর্ভূক্তির প্রতিবাদে সংশ্লিষ্ট এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করা হয়।

উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ,চৌমাথা মোড় ও উপজেলা পরিষদ গোল চত্ত্বর পয়েন্টে বৃহস্পতিবার সকাল ১১ট হতে দুপুর ১টা দু’ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে পশ্চিম গোয়ালপাড়া গ্রামের সম্ভাব্য ওয়ার্ড কাউন্সিল’র প্রার্থী আল-আমিন,রিপন,হাসান,তারেক,ইমরান, মালিক,মানিক,হাসান ও জোহা মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।পশ্চিম গোয়ালপাড়া,কালুগাড়ী ও জগরজানি মৌজাকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে অন্তরভূক্তির বিষয়টি সম্পূর্ণ অযৌক্তিক বলে অভিহিত করেন।

উল্লেখ্য,পশ্চিম গোয়ালপাড়া মৌজা এবং কালুগাড়ী মৌজার মধ্যে একটি বিল(জলাশয়)থাকায় ওই দুই গ্রামের দুরত্ব প্রায় ২ কি.মি.। এ কারনে পার্শ্ববর্তী ৬ নম্বর ওয়ার্ডে পশ্চিম গোয়ালপাড়া মৌজাকে অন্তর্ভূক্তির জন্য সংশ্লিষ্ট দায়ীত্বশীলদের যথাযথ জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন মানববন্ধনে অংশগ্রহনকারীরা।

বিষয়টি জনগুরুত্বপূর্ণ হওয়ায় এ ব্যাপারে জেলা প্রশাসকসহ বিভাগীয় অন্যান্য দপ্তর বরাবর প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করে ইতোমধ্যেই পৃথক-পৃথক আবেদনপত্র দাখিল করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!