1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

সরকারের উন্নয়ন সাফল্য তুলে ধরতে মিডিয়ার প্রতি তথ্যমন্ত্রীর আহ্বান

  • আপডেট হয়েছে : বুধবার, ১০ এপ্রিল, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ অর্থনৈতিকভাবে অগ্রসর দেশ গড়তে সরকারের প্রচেষ্টায় সহায়তা করতে উন্নয়নের সাফল্যের কথা তুলে ধরার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন।
তথ্যমন্ত্রী আজ তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ সংবাদপত্র সম্পাদক ও প্রকাশক পরিষদের এ বৈঠকে বলেন, ‘গত দশ বছরে বর্তমান সরকার বহু উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করায় দেশে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।’
পিতৃভূমি কেনিয়া সফরকালে বাংলাদেশের অসামান্য উন্নয়ন প্রসঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বক্তব্য উদ্ধৃত করে তথ্যমন্ত্রী বলেন, তিনি (ওবামা) কেনিয়াসহ আফ্রিকার দেশগুলোকে উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি অনুসরণ করার আহ্বান জানান।
ড. হাছান বহু বিশ্বনেতা গত দশ বছরে বিভিন্ন আর্থসামাজিক সূচকে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করছে উল্লেখ করে বলেন, অনেক গুরুত্বপূর্ণ সূচকে বাংলাদেশ ভারত ও পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। তাই অনেক উন্নয়নশীল দেশের জন্য বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।
তথ্যমন্ত্রী বলেন, সরকার এ পর্যন্ত প্রায় ৪৪টি বেসরকারি টেলিভিশনের লাইসেন্স দিয়েছে। এর মধ্যে এখন প্রায় ৩৩টি চালু আছে।
সোস্যাল মিডিয়া সমাজে বিপ্লবী পরিবর্তন এনেছে উল্লেখ করে তিনি বলেন, দেশে বর্তমানে প্রায় ১৫০০টি সংবাদপত্র ও বিপুল সংখ্যক অনলাইন নিউজ পোর্টাল চালু রয়েছে।
মন্ত্রী বলেন, গঠনমূলক সমালোচনার পাশাপাশি সব ধরনের মিডিয়ার একটি উন্নত দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখা উচিত।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!