1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

পলাশবাড়ীতে ভূমি সেবা সপ্তাহ ভূমি উন্নয়ন কর মেলা উদ্বোধন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

  • আপডেট হয়েছে : বুধবার, ১০ এপ্রিল, ২০১৯
  • ৩২ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ভূমি অফিসের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ‘ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা’ উদ্বোধন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বুধবার সকালে ‘রাখব নিস্কন্টক জমি-বাড়ি করব সবাই ই-নামজারি’ প্রতিপাদ্য সামনে রেখে বিশাল একটি বর্ণাঢ্য র‌্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, উপজেলা সাব-রেজিস্টার কামরুল হোসেন, কৃষি অফিসার কৃষিবিদ আজিজুল ইসলাম, সেটেলমেন্ট সার্ভেয়ার আবুল বাসার, সদর ইউপি তহশিলদার সাইদার রহমান, এস.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার, এসআই সঞ্জয় সাহা, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার আব্দুর রহমান, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আমিনুল ইসলাম রানা ও সাংবাদিক আবুল কালাম আজাদ প্রমুখ। উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
শেষে ‘ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন-মালিকানা স্বত্ব বজায় রাখুন’সহ ভূমি সংক্রান্ত একটি বিশেষ ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেন।
উল্লেখ্য, ১০ এপ্রিল হতে সপ্তাহব্যাপী সারাদেশে এক যোগে পালিত হচ্ছে ‘ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন করা মেলা-২০১৯’। এ উপলক্ষে পলাশবাড়ী উপজেলা ভূমি অফিস বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ভূমি সংক্রান্ত যে কোন সেবা গ্রহণে স্থাপিত ক্যাম্প সমূহ থেকে সরাসরি সেবা গ্রহণে বিশেষ অনুরোধ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!