1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

সাবেক মন্ত্রীদের দখলে থাকা সরকারি বাসা ছাড়তে রিট

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

মন্ত্রিসভার সাবেক সদস্য ও সচিবদের দখলে থাকা সরকারি বাসা ছাড়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে বরাদ্দপ্রাপ্তদের সরকারি বাসা বুঝিয়ে দেওয়ারও আবেদন জানানো হয়েছে রিটে।

মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব রিটটি দায়ের করেন।

বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

জাতীয় সংসদের স্পিকার, অর্থ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালককে রিটে বিবাদী করা হয়েছে।

এর আগে সোমবার মন্ত্রিসভার সাবেক সদস্য ও সচিবদের দখলে থাকা সরকারি বাসা ছাড়তে লিগ্যাল নোটিশ পাঠান ব্যারিস্টার হুমায়ন কবির পল্লবসহ সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবী।

ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব বলেন, ‘মন্ত্রিসভার সদস্যরা তাঁদের জন্য বরাদ্দ করা বাসায় উঠতে না পারায় রাষ্ট্রীয় কাজের ক্ষতি হচ্ছে। তাই মন্ত্রিসভার সব সদস্যকে দ্রুত সরকারি বাসা বুঝিয়ে দিতে রিট আবেদনটি দায়ের করেছি।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!