1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

ফায়ারম্যান সোহেলের যদি উপযুক্ত কেউ থাকে তার চাকরির ব্যবস্থা করা: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯
  • ৫০ বার পড়া হয়েছে

বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ফায়ার সার্ভিস কর্মী সোহেল রানার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাজধানীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে অনুষ্ঠিত এই জানাজায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল অংশ নেন।

গত ২৮ মার্চ রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ আগুন লাগে। সেই ঘটনায় আগুনে আটকেপড়াদের উদ্ধার করতে গিয়ে আহত হন কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা। সেদিনই তাঁকে চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানেও সোহেল রানার শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ৫ এপ্রিল তাঁকে সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। গত রোববার মারা যান সোহেল। গতকাল সোমবার রাতে তাঁর মরদেহ ঢাকায় আসে। মঙ্গলবার বেলা ১১টায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয় ফায়ার সার্ভিস সদর দপ্তরে।

ফায়ারম্যান সোহেলের ছোট ভাই উজ্জ্বল মিয়া জানান, দেশের জন্য কাজ করতে গিয়ে তাঁর ভাই মৃত্যুবরণ করেছেন। সরকারের প্রতি আহ্বান জানান তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য।

উজ্জ্বল মিয়া বলেন, ‘অন্যকে সেবার করার কাজে আমার ভাই আগ্রহ দেখাতেন। ভাই আমার সেই কাজটিই করেছেন। এফ আর টাওয়ারে অন্যের জীবন বাঁচাতে গিয়ে আমার ভাই আর নেই। আমার ভাই ছিল আমার পরিবারের সম্বল।’

জানাজা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘ফায়ারম্যান সোহেল রানার জন্য সরকার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করেছিল।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সর্বোচ্চ চিকিৎসা তাকে দেওয়া হয়েছে। সে একজন উপার্জনক্ষম ব্যক্তি ছিল। ফায়ার সার্ভিস তো বটেই, আমরা সবাই লক্ষ্য রাখব তার যদি উপযুক্ত কেউ থাকে, তার চাকরির ব্যবস্থা করা।’

মন্ত্রী আরো বলেন, ‘ফায়ার সার্ভিসে জনবল দক্ষতার সঙ্গে আমাদের ইক্যুয়েপমেন্ট বৃদ্ধি পেয়েছে। এটি একটি ক্রমাগত প্রচেষ্টা।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফায়ারম্যান সোহেল রানার পরিবারের পাশে থাকবে সরকার।’

পরে সোহেল রানার মৃতদেহ দাফনের জন্য তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনায় নিয়ে যাওয়া হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!