1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

সড়ক দুর্ঘটনায় নিহত দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেটার

  • আপডেট হয়েছে : সোমবার, ৮ এপ্রিল, ২০১৯
  • ২৮ বার পড়া হয়েছে

সড়ক দুর্ঘটনায় সন্তানসহ নিহত হয়েছেন দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সাবেক এক নারী ক্রিকেটার। ২৫ বছর বয়সী এই ক্রিকেটারের নাম এলরিসা থিউনিসেন। তার সঙ্গে এই দুর্ঘটনায় পতিত হন তার প্রথম সন্তান।

শুক্রবার (৫ এপ্রিল) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত থিউনিসেন ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে তিনটি ওয়ানডে ও একটি টি-টুয়েন্টি খেলেন। ছিলেন প্রোটিয়া নারী দলের বিশ্বকাপ একাদশেও।

বাংলাদেশ নারী দলের বিপক্ষে দেশের হয়ে ইমার্জিং একাদশের হয়ে খেলেন থিউনিসেন। পান তিন উইকেট। প্রোটিয়াদের হয়ে সেটিই ছিল থিউনিসেনের শেষ ম্যাচ।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়, নর্থ ওয়েস্টের স্টিলফন্টেইনে এক মোটর গাড়ি দুর্ঘটনায় নিহত থিউনিসেন। ঐ দুর্ঘটনায় তার প্রথম সন্তানেরও মৃত্যু হয়।

থিউনিসেনের মৃত্যুতে শোক প্রকাশ করে সিএসএ’র প্রধান নির্বাহী থাবাং মোরে এক শোক বার্তায় বলেন, ‘আমাদের সবার জন্য এটি শোকের একটি সংবাদ। সে ক্রিকেট কমিউনিটির জন্য অনেককিছু করেছে। জাতীয় দল ও তৃণমূল ক্রিকেটেও তিনি অনেক অবদান রেখেছেন। সিএসএ পরিবারের পক্ষ থেকে আমি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি তার স্বামী, রুডি, তার পরিবার, বন্ধু ও তার ক্রিকেট পরিবারের সবাইকে।’

আইসিসির পক্ষ থেকেও প্রোটিয়া অলরাউন্ডারের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!