1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

ট্রাম্পের বিতর্কিত সীমান্ত নীতি বাস্তবায়নের দায়িত্বে থাকা মন্ত্রীও সরে দাঁড়ালেন

  • আপডেট হয়েছে : সোমবার, ৮ এপ্রিল, ২০১৯
  • ৫১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

অবশেষে পদত্যাগ করে সরে দাঁড়ালেন যুক্তরাষ্ট্রের ‘হোমল্যান্ড সিকিউরিটি’ বিষয়কমন্ত্রী কির্সটেন নিয়েলসেন। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত সীমান্ত নীতি বাস্তবায়নের দায়িত্বে ছিলেন।

রবিবার বিকেলে পদত্যাগ করেন নিয়েলসেন। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, নিয়েলসেনকে পদত্যাগ করতে বাধ্য করেছেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২০১৭ সালে ট্রাম্পের প্রশাসনে যোগ দেন নিয়েলসেন। ট্রাম্পের বেশ কিছু বিতর্কিত সীমান্ত নীতির বাস্তবায়ন নিয়ে কাজ করেন তিনি।

সীমান্তে প্রস্তাবিত দেয়াল নির্মাণের দায়িত্ব ছিল নিয়েলসেনের। ট্রাম্পের মতো নিয়েলসেনও অভিবাসনপ্রত্যাশীদের ব্যাপারে কঠোর ছিলেন। এ ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতিতেই চলছিলেন নিয়েলসেন। আর এর কারণে দেশটির সীমান্তবর্তী এলাকায় অভিবাসনপ্রত্যাশীদের ভিড় ও বিক্ষোভ বেড়ে যায়। মেক্সিকো সীমান্তে শিশুসহ বহু মানুষ অবস্থান নেয়। এতে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। দেশটির দক্ষিণ সীমান্তে এক লাখের মতো অভিবাসনপ্রত্যাশী আটক হয়েছেন বলে জানা যায়, যা গত এক দশকের মতো সর্বোচ্চ।

রবিবার ট্রাম্প এক টুইট বার্তায় জানান, নিয়েলসেন পদ ছাড়ছেন। তিনি বলেন, ‘তার কাজের জন্য আমি তাকে ধন্যবাদ জানাই।’ একই সঙ্গে জানান, ওই পদে ‘ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন’ কমিশনারের দায়িত্ব পালনকারী কেলভিন ম্যাকএলেনানকে ভারপ্রাপ্ত মন্ত্রী করেছেন তিনি। ট্রাম্প বলেন, ‘কেলভিনের ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।’

সিএনএন জানিয়েছে, নিয়েলসেন স্বেচ্ছায় পদত্যাগ করেনি; বরং ট্রাম্পের চাপেই তিনি পদত্যাগ করলেন।

এদিকে পদত্যাগের কোনো কারণ জানাননি নিয়েলসেন। তিনি বলেছেন, ‘সরে যাওয়ার জন্য এটাই সঠিক সময়।’ তিনি বলেন, ‘মন্ত্রীর দায়িত্বে থাকাটা সারা জীবনের জন্য সম্মানজনক হয়ে থাকবে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!