1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

মন্ত্রিসভার প্রথম ত্রৈমাসিক বৈঠকের ২৪টি সিদ্ধান্ত বাস্তবায়িত

  • আপডেট হয়েছে : সোমবার, ৮ এপ্রিল, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম ত্রৈমাসিক (৭ জানুয়ারি থেকে ৩১ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে গৃহীত ৩৬টি সিদ্ধান্তের মধ্যে ২৪টি বাস্তবায়িত হয়েছে।
আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরা হয়।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম বলেন, গত তিন মাসে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৬ দশমিক ৬৭ শতাংশ।
প্রতিবেদনের আলোকে তিনি বলেন, ৭ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত সরকারের তিন মাসে মন্ত্রিসভার পাঁচটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে ৩৬ টি সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে ২৪ টি বাস্তবায়িত হয়েছে এবং অপর ১২টি বাস্তবায়নাধীন রয়েছে।
শফিউল আলম বলেন, ২০১৮ সালের একই সময়ে মন্ত্রিসভার সাতটি বৈঠকে ৬৩ টির মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল।
ওই সময়ে ৬৩ টির মধ্যে ৪৩ টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয় এবং ২০ টি বাস্তবায়নাধীন ছিল উল্লেখ করে তিনি বলেন, এ সময়ে বাস্তবায়নের হার ছিল ৬৮ দশমিক ২৫ শতাংশ।
পাশাপাশি, এই সময়ে দুটি নীতিমালা এবং একটি সমঝোতা স্মারক চুক্তি সম্পাদিত হয়েছে বলে তিনি জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, গতবছর এই সময়ে তিনটি নীতিমালা, চারটি সমঝোতা স্মারক চুক্তি সম্পাদিত হয়।
বর্তমান সরকারের প্রথম তিন মাসে সংসদে পাঁচটি বিল পাস হয়। ২০১৮সালের একই সময়ে পাস হয়েছিল ১৫টি বিল।
তিনি বলেন, গত ৪ মার্চ থেকে ৬ মার্চ শিল্প মন্ত্রীর থাইল্যান্ড সফর সম্পর্কেও মন্ত্রিসভাকে অবহিত করা হয়।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!